Bhojpuri Video: আম্রপালি দুবে ও নিরহুয়ার রোম্যান্সে পাগল ভক্তরা, ঝলক ভিডিওর

Published By: Khabar India Online | Published On:

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদবকে দেখা যাচ্ছে।

ভিডিওতে তাদের রোমান্স উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘আম্রপালি রে কাচ কাচ খালি’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে খোলা আকাশের নীচে, ট্রাক্টরের উপরেই একে অপরের সাথে নাচানাচি করেছেন।

এই নাচের দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের অধিকাংশের কাছে।

‘ভোজপুরি এক্সপ্রেস’ নামের জনপ্রিয় ইউটিউব চ্যানেল থেকে ১ বছর আগে অনস্ক্রিন এই তারকা জুটির এই জনপ্রিয় ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল।

গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সিপাহী’র গান। এই গানের কথা দিয়েছেন শ্যাম দেহাতি। কন্ঠ দিয়েছেন ওম ঝাঁ ও আম্রপালি দুবে। সঙ্গীত পরিচালনায় ছিলেন খোদ ওম ঝাঁ। উল্লেখ্য, ছবিটি মুক্তি পেয়েছে বেশ কিছু বছর আগে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এই গানের জনপ্রিয়তা এতটুকুও কমেনি ভোজপুরি দর্শকদের মাঝে।