Bhojpuri Song: চুটিয়ে রোমান্স অক্ষরা বন্ধ ঘরে নীরাহুয়ার সাথেই, ভিডিও ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে সম্প্রতি নেটদুনিয়ায়। গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে অক্ষরা সিং এর সাথে দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।

দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

অক্ষরা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘রাতি কে দেড় বাজে’ এই গানের তালেই পর্দায় দীনেশের সাথে বন্ধ দরজার ওপারে অন-ক্যামেরা চূড়ান্ত ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিওতে রাত পোশাকেই ছিলেন অভিনেত্রী।

তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছে তাদের, গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে।

‘এসআরকে মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকেই ৫ মাস আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৯ লাখের কাছাকাছি মানুষের কাছে। উল্লেখ্য গানটি ‘জান লেবু কা’র।

 গানের কথা দিয়েছিলেন আশুতোষ তিওয়ারি। গানে কন্ঠ দিয়েছিলেন স্বয়ং দীনেশ লাল যাদব এবং প্রিয়াঙ্কা সিং। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। সম্প্রতি এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটির সূত্র ধরেই এই মুহূর্তে নেটমাধ্যমের পাতায় আবারো চর্চায় এই অনস্ক্রিন হিট ভোজপুরি তারকা জুটি।