Bhojpuri Song: নিরহুয়া ঘুম উড়িয়ে দিয়েছেন আম্রপালীর, রোমান্সের ভরপুর

Published By: Khabar India Online | Published On:

 নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভাইরাল হয়েছে। গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে রয়েছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘তু হি বড়া যান’র তালে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা দীনেশের সাথে রোমান্স করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শকরা, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।

‘টি-সিরিজ হামার ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৬ বছর আগে শেয়ার করা হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। গানটি লিখেছেন, পেয়ারে লাল যাদব। কন্ঠে ছিলেন, খুশবু জৈন ও রাজনীশ।

ভোজপুরি দর্শকদের কাছে এটি তাদের অন্যতম প্রিয় জুটি। পুনরায় তাদের পর্দায় একসাথে দেখতে পেলে খুশিই হবেন দর্শকরা। তাই সম্ভবত এই ভিডিওটি ভাইরাল হয়েছে আবারও। এই মুহূর্তে এই ভিডিওটি দেখে ফেলেছেন ১৫ লাখের বেশি মানুষ।