Bhojpuri Song: অক্ষরা লুকিয়ে দেখলেন, পবন সিং ও মোনালিসার রোমান্স, ভাইরাল ভিডিও

Published By: Khabar India Online | Published On:

 একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মোনালিসা ও পবন সিংকে দেখা গিয়েছে। পাশাপাশি দেখা মিলেছে অক্ষরা সিংয়েরও।

মোনালিসা ও পবন সিং, দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির তারকা। অক্ষরা সিংও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে।

 সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি গান ‘দিয়া গুল কারে’ এর তালে পবন সিংয়ের সাথে মোনালিসাকে রোমান্স করতে দেখা গিয়েছে। ঘরের মধ্যে একে অপরের সাথে মাখো মাখো দৃশ্যে দেখা দিয়েছেন তারা। সেই দৃশ্যেই আড়ালে দেখা মিলেছে অক্ষরা সিংয়ের। ভাইরাল হওয়া গানের দৃশ্য অনুযায়ী মোনালিসা ও অক্ষরা দুজনের সাথে চুটিয়ে রোমান্স করতে দেখা গিয়েছে পবন সিংকে।

ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক ভোজপুরি’ থেকে চার বছর আগে এই ভোজপুরি গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে পাঁচ কোটির কাছাকাছি মানুষের কাছে। যে গানের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘পবন রাজা’র গান। উল্লেখ্য গানটি গেয়েছেন খোদ পবন সিং ও ইন্দু সোনালী। গানের কথা দিয়েছেন মনোজ মাতলাবি। গানের সুর দিয়েছেন অবনীশ ঝাঁ।