Bharti Singh: ওজন কমিয়ে তাক লাগালেন হাসির কন্যা ভারতী সিং

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    মোটা বলে অনেকেই হাসাহাসিও করেন, কিন্তু, এই মেয়েটি এমন রসিকতা করতে জানে যে সে নিজেকেও সেই লিস্ট থেকে বাদ দেননা। আসলে নিজের শরীরকে দুর্দান্ত ভাবে ক্যারি অর্থাৎ বহন করতে পারেন ভারতী। তার নামের সঙ্গে অন্তরের জায়গার বেশ সাদৃশ্য রয়েছে। দর্শকদের কখনো ক্লান্ত করেননি এই মেদবহুল মেয়ে। দর্শকদের মনোরঞ্জনের জন্য নিজের সর্বস্ব ট্যালেন্ট উজাড় করে দিতে জানে এই মেয়েটি।

ওজন কমানোর চেষ্টায় রয়েছেন ভারতী সিং। প্রায় ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। এই ওজন কমানোর চক্করে ভারতী কেন? ভারতী তো নিজের শরীর নিয়ে যথেষ্ট কনফিডেন্স। এর উত্তর এই কমেডিয়ান নিজেই দিয়েছেন। ভারতীর কথায়, ওজন কমানোর প্রয়োজনীয়তা তিনি প্রথম বুঝতে পারেন দ্বিতীয় লকডাউনের সময়। সেই সময় ক়াজের লোক আসতেন না, ফলে অধিকাংশ কাজ তাকে ও হর্ষকে করতে হত। তখন সহজে‌ই ক্লান্ত হয়ে পড়ায় তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে শারীরিক সক্ষমতা বাড়ানো দরকার। এই প্রসঙ্গে তিনি একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘আমি কোনও ডায়েট অনুসরণ করি না। আমি কেবল সন্ধে ৭টা থেকে রাত ১২টা কিছু খাই না।’’ তবে, তার ডায়েট চার্ট থেকে পরোটা, ডিম, ডাল সবজি সহ যা যা তাঁর প্রিয় খাবার, কোনওটিই বাদ যাচ্ছে না।

ভারতী সিংকে এখন প্রায় প্রতি সপ্তাহে দেখা যায় কালার্স চ্যানেলে আয়োজিত ড্যান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চে যেখানে স্বামী হর্ষের সঙ্গে ধামাকাদার শো হোস্ট করছেন।