Bharti Singh: ভারতী সিং মা হলেন, স্বামী হর্ষ সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন!

Published By: Khabar India Online | Published On:

 ভারতী সিং, রবিবার বিকেলে মা হলেন। এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ভারতীর স্বামী হর্ষ।

 ঘরে কোল আলো করে এসেছে পুত্র সন্তান। ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে সুখবর অনুরাগীদের মধ্যে ভাগ করে নিলেন স্বামী হর্ষ। ছবিটি পোস্ট করার মাধ্যমে তিনি সকলকে অবগত করেন যে তার ঘরে পুত্র সন্তান এসেছে। সদ্য সন্তান সুখ লাভ করা এই দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

 ভারতীকে শুটিং সেটে সাধ খাওয়ান পরিনীতি চোপড়া সহ অনেকে। ডিসেম্বরের ভারতীয় তার মা হওয়ার সুখবর সকলের সামনে এনেছিলেন। আর আজ এপ্রিলের শুরুতেই মাতৃত্ব লাভ করলেন এই কমেডিয়ান।

তাকে সম্প্রতি এমন গুজবও খণ্ডন করতে হয়েছিল যে তিনি ইতিমধ্যে সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন। “আমি প্রিয়জনদের কাছ থেকে আমাকে অভিনন্দন জানানোর বার্তা এবং ফোন কল পাচ্ছি। আমি একটি মেয়েকে স্বাগত জানিয়েছি বলে খবর রটেছে। কিন্তু এটা সত্য নয়। আমি শুটিং সেটে আছি। ১৫-২০ মিনিটের জন্য বিরতি ছিল। তাই আমি লাইভে আসি এবং স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখনও কাজ করছি। আমি একটু ভীত বোধ করছি। নির্ধারিত তারিখ খুব কাছাকাছি, ভারতী একটি লাইভ চ্যাট সেশনের সময় বলেছিলেন।

 সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, ভারতী প্রকাশ করেছেন যে কীভাবে হর্ষ তার যত্ন নেন। তিনি বলেছিলেন, ও আমার নার্সের মতো, ও জল গরম করে এবং ব্যথা হলে আমার পিঠে মালিশ করে দেয়। এই রকম অনেক কথা বলেছেন তাঁর স্বামী কেমন যত্নে রেখেছেন। একজন আদর্শ স্বামী বলতে যা করা দরকার।