ভোটের আগে সিপিএম ও তৃণমূল ছেঁড়ে প্রায় ৫০ জন কর্মী সমর্থক যোগদান করলো বিজেপিতে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   রাজ্যে নির্বাচনী ঘণ্টা বেঁজে উঠেছে, তার আগে কুলটি বিধানসভার ভারতীয় জনতা পাটির কুলটি মণ্ডল-১এর সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পালের নেতৃত্বে, বিজেপি প্রার্থী অজয় পোদ্দারের হাত কে আরো শক্তিশালী ও মজবুত করতে সিপিএম ও তৃণমূল ছেঁড়ে প্রায় ৫০ জন কর্মী সমর্থকেরা যোগদান করলো ভারতীয় জনতা পার্টিতে।

শনিবার দিন সন্ধ্যায় রামনগরের বিজেপি কার্যালয়ে চিরকুন্ডা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জয়প্রকাশ জি ও কুলটি মণ্ডল- ১এর সভাপতি বাবলু পাটেল হাত ধরে বিজেপির দলীয় পতাকা ধরে যোগদান করেন, দেবজ্যোতি বাগ, সমীর পাল, গিরিশ ঘোষ, সুনিতা মিশ্র এবং তারা তুড়ি সহ প্রায় ৫০ জন কর্মী।

এই প্রসঙ্গে কুলটি মণ্ডল-১এর সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল বলেন, সারা রাজ্য সহ কুলটি বিধানসভায় বিজেপির জয় নিশ্চিত, তাই বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারে হাত শক্ত করতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপি দলে যোগদান করলেন।এতে যোগদানে কুলটি মন্ডল-১ এ বিজেপি আরো শক্তিশালী ও মজবুত হয়ে উঠলো বলে জানালেন।