State Games: হরিণঘাটায় শুরু রাজ্য গেমস

শিখা দেব, হরিণঘাটাঃ   হরিণঘাটায় শুরু রাজ্য গেমস। শুরু হয়ে গেলো হরিণঘাটা ম্যাকোআউট ক্যাম্পাসে অষ্টম নেতাজি সুভাষ চন্দ্র রাজ্য গেমস। উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন,বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এই উদ্যোগ নজির হয়ে থাকবে। সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি জানান,এখানে উৎসবের চেহারা নিয়েছে। প্রায় ৫হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে এক ঝাঁক ক্রীড়াবিদ হাজির ছিলেন। সৌজন্যে।

Donald Trump: টুইটারে ফের স্বমহিমায় দেখা যেতে পারে ডোনাল্ড ট্রাম্পকে

 মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিক হওয়ার পর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর থাকা এই মাইক্রো ব্লগিং সাইটের নিষেধাজ্ঞা তুলে নেবেন। ইলন প্রধান পদে ফিরলে টুইটারে ফের স্বমহিমায় দেখা যেতে পারে ডোনাল্ড ট্রাম্পকে। টুইটার কেনার জন্য গত মাসে চুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এবং স্পেস এক্স-এর … Read more

Dead Body: গঙ্গা থেকে মৃতদেহ উদ্ধার, ফরাক্কা বিন্দুগ্রাম বটতলা ঘাটে

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ   গঙ্গা থেকে মৃতদেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কা বিন্দুগ্রাম বটতলা গঙ্গা ঘাটে। পুলিশ সুত্রে জানাযায়, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইমরান আলম। বয়স ৪০ বছর। বিহারের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, আজ সকালে ফরাক্কার মাঝগঙ্গায় একটি মৃতদেহ ভাসতে দেখে। খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশকে। পুলিশ মাঝগঙ্গা থেকে … Read more

Medicine: ওষুধের দাম দিনের পর দিন বেড়েই চলেছে, পথে নামল DYFI জেলা কর্মীরা

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   যেভাবে ওষুধের দাম দিনের পর দিন বেড়েই চলেছে তার বিরুদ্ধে শিলিগুড়িতে আজ শুক্রবার পথে নামল ডি ওয়াই এফ আই জেলা কর্মীরা। অবিলম্বে ঔষধের দাম কমাতে হবে এই দাবি নিয়ে তারা আজ শিলিগুড়ি মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। তাদের মূল দাবি ছিল অবিলম্বে ঔষধের দাম কমাতে হবে নাহলে এরপর আরও বড় আন্দোলন হবে … Read more

Elephant: শুক্রবার সাতসকালে শিলিগুড়ি সংলগ্ন শালবাড়ি এলাকাতে একটি হাতির আবির্ভাব

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়িতে সাত সকালে হাতির আবির্ভাব লোকালয়ে ! শুক্রবার সাতসকালে শিলিগুড়ি সংলগ্ন শালবাড়ি এলাকাতে একটি হাতির আবির্ভাব ঘটে, ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এক বাসিন্দার বাড়ির গেট ভেঙে চা বাগানের দিকে চলে যায় হাতিটি।

Sara Ali Khan: সারা আলি খান পাহাড়ের কোলে

 মাঝে মাঝেই ঘুরতে চলে যান সারা আলি খান। কিছুদিন আগেই কাশ্মীর গিয়েছিলেন তিনি। এবার ফের পাহাড়ের কোলে দেখা মিলল নায়িকার। কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন নায়িকা। মেরুন ট্র্যাকস্যুট সঙ্গে ম্যাচিং জ্যাকেট, হাতে লাঠি। তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে ট্রেকিংয়ে গেছেন সারা। পাহাড়ের কোলে টেন্টেই রাত কাটছে নবাব কন্যার। অ্যাডভেঞ্চার চুটিয়ে উপভোগ করছেন সারা। কার সঙ্গে ট্রেকিংয়ে গেছেন … Read more

Rukmini Maitra: রুক্মিণী বলিউডের পথে

বলিউডের পথ ধরেছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ মাই-য়ের সিজন টুতে অভিনয় করার জন্য বলিউডে পাড়ি জমাচ্ছেন তিনি। এখনও কিছু বলেননি রুক্মিণী। সাক্ষী তানওয়ার অভিনীত নেটফ্লিক্সের মাই সিরিজের প্রথম সিজন বেশ জনপ্রিয়। প্রতিশোধের গল্প নিয়ে সাজানো হয়েছিলো এই সিরিজ। শোনা যাচ্ছে, সিজন টু-য়ের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে।  আগে রুক্মিণীকে বলিউড অভিনেতা … Read more

North Korea: প্রথম মৃত্যু উত্তর কোরিয়ায়, করোনায়

 করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দিলো কিম জং-আনের দেশ উত্তর কোরিয়া। রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির। প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, জ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। এক লক্ষ সাতাশি হাজার মানুষ জ্বরে ভুগছে, যাদের আলাদা রেখে চিকিৎসা করা হচ্ছে। যদিও … Read more

Coffee Face Pack: কফির ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতায় উপযোগী

প্রায় সবার ঘরেই কফি রয়েছে। কফি খাওয়ার পাশাপাশি এটিকে কাজে লাগাতে পারেন রুপচর্চাতেও। ঘরেই তৈরি করে নিতে পারেন কফির তৈরি নানান রকম ফেসপ্যাক। ১চামচ কফি পাউডার, ১ চা চামচ মধু ও ১ চা চামচ চালের গুঁড়ার সাথে পরিমাণমতো কাঁচা তরল দুধ দিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন। ব্যস এতেই তৈরি হয়ে গেলো কফির ফেসপ্যাক। ১ … Read more

Tiyasha Lepcha: ডিভোর্সের পর এখন মুক্ত পাখি, কৃষ্ণকলি’র শ্যামা ওরফে তিয়াশা রায়

কৃষ্ণকলি’র শ্যামা ওরফে তিয়াশা রায় এখন মুক্ত পাখি। তিনি এখন লেপচা। দর্শকরা তিয়াশাকে রায় বলেই চেনে, কিন্তু এখন তিনি লেপচা। এবার থেকে বাপের বাড়ির টাইটেল ব্যবহার করবেন। কম বয়সে বিয়ে হয়েছিলো, তারপরেই ধারাবাহিকে কাজের সুযোগ, ফলে তিয়াশা রায় নামেই পরিচিতি পায়। ডিভোর্সের পরেও মানুষ থেকে শুরু করে ইনস্টাগ্রাম পর্যন্ত রায় টাইটেল ভুলতে পারেনি। অবশেষে অভিনেত্রীর … Read more

Aparajito: ছবি মুক্তির আগেই যোগ্য সম্মান পেলেন জিতু, ‘অপরাজিত’

13 ই মে সমগ্র ভারত জুড়ে মুক্তি পেতে চলেছে জিতু কমল (Jeetu Kamal) অভিনীত ফিল্ম ‘অপরাজিত’। ফিল্মটি পরিচালনা করেছেন অনীক দত্ত (Anik Dutta)। সত্যজিৎ রায় (Satyajit Ray)এর জন্মদিনে ফিল্মটি মুম্বইয়ে প্রদর্শিত হয়েছে। চলতি বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী।এবার ‘অপরাজিত’ প্রদর্শিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‘অপরাজিত’-র বিভিন্ন স্টীল দেখে বহু আগে থেকেই কৌতূহলী নেটদুনিয়া। হোমওয়ার্ক ও … Read more

Reception: সংবর্ধনায় আপ্লুত বাংলার ছেলেরা

শিখা দেব, কলকাতাঃ   সংবর্ধনায় আপ্লুত বাংলার ছেলেরা। সন্তোষ ট্রফি ফুটবলে বাংলা রানার্স আপ হলেও একের এক সম্বর্ধনা পেয়ে ছেলেরা আপ্লুত। তারা কেউ ভাবতে পারেন নি বাংলার ফুটবল প্রেমীরা এমন করে আপন করে নিতে পারেন। বৃহস্পতিবার আই এফ এ গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত হয় বাংলা দলকে ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। এদিন ইস্টবেঙ্গল ক্লাব … Read more