Qatar World Cup-2022: ব্রাজিলের শুরু জয় দিয়ে

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সূচনা করলো ব্রাজিল। লুসাইল স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের, বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও সার্বিয়া। আক্রমণভাগে রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারকে রেখে স্ট্রাইকিং পজিশনে রিচার্লিশনকে রেখেছেন। রক্ষণে দানিলো মার্কুইনোস, থিয়াগো সিলভা এবং আলেক্স সান্দ্রো। মাঝমাঠ সামলানোর দায়িত্বে লুকাস পাকেতা ও কাসেমিরো। ব্রাজিলের জার্সিতে আজ মাঠে নেমে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন থিয়াগো সিলভা। … Read more

Uruguay-South Korea: দক্ষিণ কোরিয়া দুইবারের চ্যাম্পিয়ন, উরুগুয়েকে রুখে দিল

 লাতিন আমেরিকার দেশ উরুগুয়েকে রুখে দিয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে। এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। ম্যাচে সমান তালে লড়াই করে দারুণ প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে … Read more

কাতারের নিয়ম ভাঙলেন, আবেগ চেপে রাখতে পারলেন না বেলজিয়াম গোলরক্ষক

বুধবার কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল বেলজিয়াম। কানাডাকে ২-১ গোলে হারানোর ম্যাচে জয়ের নায়ক রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়া। অনবদ্য গোলকিপিং এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট এনে দিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২ থাকা বেলজিয়ামকে। র‌্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে থাকা কানাডা যে ফুটবল খেলেছে তাতে কোনও ক্রমে হার বাঁচিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে বেলজিয়াম।  জয়ের সঙ্গেই নিজের আচরণে বিতর্কে জড়িয়ে … Read more

সুইজারল্যান্ড জয় পেলো

শিখা দেবঃ   সুইজারল্যান্ড জয় পেলো। বিশ্বকাপ ফুটবলের পঞ্চম দিনে বৃহস্পতিবার সুইজারল্যান্ড কোনও ক্রমে জয় পেলো ক্যামেরুনের বিপক্ষে। খেলার প্রথম মিনিট থেকে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে মেতে ওঠে। সুযোগ পেলেও গোল আসেনি কোনও দলের। দ্বিতীয় পর্বে শুরু থেকে সুইজারল্যান্ডের ফুটবলাররা ঝড়ো আক্রমণ গড়ে তোলেন। ৪৭ মিনিটে সুইজারল্যান্ডের ব্রুলো গোল করে দলকে এগিয়ে দেন। পিছিয়ে থাকা … Read more

ক্যামেরার সামনে দাঁড়ালেন বৃষ্টি

 এক সময়ের বেশ ব্যস্ত মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলাম। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয় ও উপস্থাপনা প্রধান ছিল। অনেক দিন ধরেই আলোচনায় নেই তিনি, কোন কাজ নেই। প্রায় দেড় বছরেরও বেশি সময় পর সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়ালেন সুন্দরী। একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাম ‘খেলোয়াড়’। পরিচালনা করেছেন তারেক। জানা গেছে, শিগগিরই একতি বেসরকারি টেলিভিশন … Read more

সংবাদ সম্মেলন ডাকিনিঃ শবনম বুবলী

 আবারও আলোচনায় উঠে এসেছে বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস ইস্যু। ‘নাকফুল’ দেয়াকে ঘিরে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, জন্মদিনে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। সেই খবরটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন ‌‘কী যে মজা’। তার জবাবে পাল্টা পোস্ট দিয়েছিলেন বুবলীও।  গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব … Read more

Sandesh: শীতে নতুন গুড়ের ছানার সন্দেশ

নতুন গুড় পাওয়া যায় শীতকালে। শীত এসে গেছে। তৈরি সন্দেশ মিষ্টির স্বাদই আলাদা। সহজ পদ্ধতিতে বাড়িতেই বানান। উপকরণ ১ লিটার দুধ। ১৫০ গ্রাম নতুন গুড়। ২ টেবিল চামচ ছানা কাটার পাউডার। পাতিলেবুর রস বা ভিনিগারও ব্যবহার করতে পারেন। কিসমিস ও পেস্তা সামান্য। কেশর সামান্য দিতেও পারেন। প্রণালী আগে ভালো করে দুধ ফুটিয়ে নিন। তারপর পাতিলেবুর … Read more

Switzerland Win: সুইজারল্যান্ডের জয় দিয়ে বিশ্বকাপ শুরু, ক্যামেরুনের বিপক্ষে

সুইজারল্যান্ড কাতারে ফিফা বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। ৪৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রেল এমবোলো।  মজার ব্যাপার হল, এমবোলোর জন্ম ক্যামেরুনে। এখনও তার পরিবার সেখানে রয়েছে। খেলার সুযোগ পেয়েছেন সুইজারল্যান্ডে। সেই কারণেই জন্মভূমির বিরুদ্ধে এমবোলোর গোল যন্ত্রণা বাড়াল ক্যামেরুনের। বিশ্বকাপের মঞ্চে এটি তাঁর প্রথম গোল। বৃহস্পতিবার আল জানোব স্টেডিয়ামে … Read more

Qatar World Cup-2022: অনুশীলনে বিন্দাস মুডে ব্রাজিল, সার্বিয়ার বিপক্ষে নামার আগে

কাতার বিশ্বকাপ মিশন শুরু হয়েছে দুই বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা ও জার্মানি হার দিয়ে। ছোট দলগুলির লড়াকু ফুটবল রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে। সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে কোনও চাপ তো দূরের কথা বিন্দাস মেজাজে রয়েছে ব্রাজিল। অনুশীলনে কোনও কড়াকড়ি নেই, নাচে-গানেই প্রথম ম্যাচের প্রস্তুতি সারলেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র এবং দানি আলভেজরা। নেইমারের ব্রাজিল, একঝাঁক … Read more

Neymar Record: ২ গোল করলেই রেকর্ড, নেইমার নামছে তৃতীয় বিশ্বকাপে

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। ব্রাজিল তারকা নেইমার দেশের জার্সিতে তৃতীয়বারের মত বিশ্বকাপে নামার অপেক্ষায়।  আর ২ গোল করলে ছুঁয়ে ফেলবেন পেলেকে। এখন পর্যন্ত বিশ্বকাপে ১০ ম্যাচে ৬ গোল করেছেন নেইমার। বর্তমান বিশ্বকাপের তিন সুপারস্টারের … Read more

Earthquake Indonesia: ৬ বছর বয়সী শিশুকে জীবিত উদ্ধার দুইদিন পর, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

দুইদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সিয়ানজুরের সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলা কুজেনাং-এর একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির নিচে থেকে আজকা নামের শিশুটিকে উদ্ধার করা হয়। এই উদ্ধার স্বেচ্ছাসেবকদের আশাকে পুনরুজ্জীবিত করেছে, সোমবার পশ্চিম জাভা শহরে সিয়াঞ্জুরে আঘাত হানা শক্তিশালী কম্পনের পরেও ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ বেঁচে থাকতে … Read more

Pakistan: জেনারেল আসিম মুনীর, পাকিস্তানের নতুন সেনাপ্রধান

তীব্র জল্পনা-কল্পনা এবং গুজবের পর পাকিস্তানের নতুন সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন জেনারেল আসিম মুনীর।  গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনীরকে সেনাবাহিনীর নতুন প্রধান (সিওএএস) হিসেবে বেছে নেন। পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন। আগেই বৃহস্পতিবার … Read more