শুরু হলো দেবীর আরাধনা
আজ মহাসপ্তমী। নবপত্রিকার স্নানের মাধ্যমে পুজো শুরু হল। শুরু হলো দেবীর আরাধনা। বাকসাড়া এল. এম. সি. সরণি সবুজ সমাজ মাঠের সার্বজনীন দুর্গা পুজোর প্রতিমা। ছবিঃ জয় পোলে।
আজ মহাসপ্তমী। নবপত্রিকার স্নানের মাধ্যমে পুজো শুরু হল। শুরু হলো দেবীর আরাধনা। বাকসাড়া এল. এম. সি. সরণি সবুজ সমাজ মাঠের সার্বজনীন দুর্গা পুজোর প্রতিমা। ছবিঃ জয় পোলে।
নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ চলন্ত বাইকের পেছনে বসে স্বামীর নলি কেটে দিল স্ত্রী। নদীয়ার তেহট্ট থানার বেতাই সাধুবাজার বেতাই পলাশী পাড়া এলাকায় ঠাকুর দেখে মোটর সাইকেল চড়ে বাড়ি ফেরার সময় স্বামীকে খুন করার চেষ্টা স্ত্রীর। বাইকের পিছনে বসে থাকার সময় ধারালো অস্ত্র দিয়ে তার গলার নলি কেটে খুন করার চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনা কে … Read more
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। উৎসবের আবহ দিকে দিকে। শনিবার পঞ্জিকা মতে মহাসপ্তমী। সারা বাংলার সঙ্গে উৎসবের জোয়ারে ভাসছে লাল মাটির জেলা বাঁকুড়াও। উৎসবের প্রথম দিন সকাল থেকে জেলার বিভিন্ন অংশের নদী, পুকুরে নব পত্রিকার স্নান শেষে ঘট নিয়ে পুজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুজো উদ্যোক্তারা। এদিন সকাল থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন … Read more
তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চার বছরের নির্বাসন শেষে পাকিস্তানে ফিরেছেন। শনিবার দুপুরের দিকে তিনি ইসলামাবাদ পৌঁছান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নওয়াজের ফিরে আশা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনীতিতে প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছে। ৭৩ বছর বয়সী নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯০-১৯৯৩, ১৯৯৭-১৯৯৯ ও … Read more
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ত্রাণ পণ্যবাহী ট্রাক টানা দু’সপ্তাহের অবরোধে আটকে থাকার পর রাফাহ ক্রসিং দিয়ে। রাফাহ ক্রসিং থেকে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।রাফাহ ক্রসিং থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ‘আমরা ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী প্রথম ট্রাকটিকে গাজায় প্রবেশ করতে দেখেছি।’ আন্তর্জাতিক মানবিক সহায়তা এবং সেবামূলক প্রতিষ্ঠান রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির মিশর শাখার … Read more
শনিবার ভোরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায়। অন্তত ৩০জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ওয়াফার তথ্যমতে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমা ফেলেছে ইসরায়েল। তাতে ১৪ জন নিহত হয়েছেন। আহত … Read more
নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সঙ্গের মিশরের একমাত্র যোগাযোগ পথ রাফাহ ক্রসিং পরিদর্শন শেষে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য। শুক্রবার (২১ অক্টোবর) গাজায় জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মিশরের রাফাহ ক্রসিং পরিদর্শন গিয়ে তিনি এই আহ্বান জানান। আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। গুতেরেস বলেন, গাজায় মানবিক সহায়তা … Read more
চিরকুট শিমু কলি ( বাংলাদেশ ) একটা বোহেমিয়ান বাতাস নিয়ে এসো আমার জন্য….. যে বাতাসে শর্তহীন ভরসায় গা ভাসিয়ে দেয়া যায়….. ওষ্ঠ ছুঁয়ে যাওয়া অব্যক্ত কথার উন্মাদনা থেকে মুক্তি পেতে ইথারে ইথারে ছড়িয়ে দেয়া যায় অবেলার ইচ্ছেগুলো….. করতলে পারিজাত নিয়ে একটা অভিমানী ফেরারি মন ফাল্গুনের বিষন্ন রাত্রির নিস্তব্ধতায় গুম করে ফেলা যায়….. একটা বোহেমিয়ান জলের … Read more
নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের এ বছরে ৮৯ তম বর্ষে পদার্পণ করল। এ বছরে তাদের থিম দোসর। সন্তানের সঙ্গে মায়ের কিংবা মায়ের সাথে সন্তানের যে এক নারীর টান সেই টানই দোসর সেই চিত্র ফুটে উঠেছে এই মন্ডপে। ষষ্ঠীর দুপুর থেকে বিকেল পর্যন্ত ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা হাতিবাগানে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ রাজ ভবনের আবাসিকদের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আজকে শুভ ষষ্ঠী। দুর্গাপূজা 2023। আজ বেহালা চলুন। চিত্র সাংবাদিক সৌমিত্র মৌলিক বেহালার বিভিন্ন প্রান্তের দুর্গা প্রতিমা ও মণ্ডপ এর ছবি তুলেছেন।
ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, পাকিস্তানের বিপক্ষে টসে হেরে। অস্ট্রেলিয়া-পাকিস্তান আইসিসি ওডিআই বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে। টিকতে দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া অজিরা। আবার জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছে পাকিস্তান। রোমাঞ্চকর হতে চলেছে আজকে ম্যাচটি। শুক্রবার (২০ অক্টোবর) ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান প্রধান বাবর আজম। … Read more