কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মূলধন ব্যয় সংক্রান্ত চতুর্থ পর্যালোচনা বৈঠকে অর্থমন্ত্রী

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং কয়লা মন্ত্রক সহ এই দুই মন্ত্রকের অধীন ১৪টি রাষ্ট্রায়ত্ত সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডাইরেক্টরদের সঙ্গে মূলধন ব্যয় সংক্রান্ত পর্যালোচনা বৈঠক করেন। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে আর্থিক গতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে অর্থমন্ত্রীর এটি চতুর্থ … Read more

মাইশোর বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী সমাবর্তনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাইশোর বিশ্ববিদ্যালয়ের ২০২০র শতবার্ষিকী সমাবর্তনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বলেছেন, মাইশোর বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভারতীয় মহান শিক্ষা ব্যবস্থার এবং ভবিষ্যৎ ভারতের চাহিদা ও দক্ষতার কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয় ‘রাজর্ষি’ নলভাড়ি কৃষ্ণরাজা ওয়াড়িয়র এবং এম বিশ্বেশ্বরা জি-র স্বপ্ন পূরণ করছে। এই প্রসঙ্গে তিনি ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ … Read more

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার লাগাতার নিম্নমুখী

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও একটি মাইলফলক অতিক্রম করেছে। জাতীয় স্তরে আক্রান্তের হার আরও কমে দাঁড়িয়েছে ৮ শতাংশ। পরপর চার সপ্তাহ নিরবচ্ছিন্নভাবে এই প্রবণতা অব্যাহত রয়েছে। দেশে এখন সামগ্রিকভাবে করোনায় আক্রান্তের হার ৭.৯৪ শতাংশ, যা ক্রমশ নিম্নমুখী। সারা দেশে সুসংবদ্ধ নমুনা পরীক্ষায় অগ্রগতির প্রবণতা অব্যাহত থাকার দরুণ এই সাফল্য মিলেছে। দেশে আজ পর্যন্ত … Read more

২০২১ এর হজ যাত্রা নিয়ে মুক্তার আব্বাস নাকভির পর্যালোচনা বৈঠক

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন মহামারী পরিস্থিতির কারণে জাতীয়-আন্তর্জাতিক নীতি নির্দেশিকার ওপর নির্ভর করছে ২০২১এর হজ যাত্রা। নতুন দিল্লীতে আজ ২০২১-এর হজ যাত্রা নিয়ে পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি একথা জানান। শ্রী নাকভি বলেন, ২০২১এ জুন জুলাই মাসে হজ যাত্রা নির্ধারিত হয়েছে। তবে সৌদি আরব সরকারের জারি করা … Read more

রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ে আগুন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল কুলটিতে রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয়ে আগুন । সম্পুর্ন পুড়ে ছাই তৃণমূল কার্যালয়টি। ঘটনা টি ঘটে কুলটি বিধানসভার সাকতোরিআ নুনিয়া বস্তি এলাকার ওয়ার্ড নাম্বার ১০৪ , ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য,পুলিশ খবর দেয়া হয় এবং পুলিশ ঘটনা স্থলে ঘুরে দেখে যান !তৃনমুল ব্লক সভাপতি বিমান আচার্য বলেন, আগুন লাগার সঠিক কারন আমার … Read more

মহিলা তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে শাড়ি বিতরণ

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পুজোর আগে কুলটি ব্লক মহিলা তৃনমুল কংগ্রেস এর পক্ষ থেকে শাড়ি বিতরণ। কুলটির শীতলপুর গ্রাম মোড়ের কাছে এই অনুষ্ঠান করা হয় রবিবার সকালে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক উজ্বল চেট্টাপাধ্যায়, আসানসোল পৌর প্রশাসক মন্ডলের সদস্য মির হাসিম সহ স্থানীয় তৃনমুল নেত্বৃত্য। এদিন সব মিলিয়ে প্রায় ২০০ জনের হাতে নতুন বস্ত্র তুলে … Read more

আসানসোলে একমাত্র মনোজ সিনেমা হল দর্শকদের জন্যে খুলে দেওয়া হয়েছে

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ সরকারি স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ লকডাউন পর্ব পেরিয়ে রাজ্যের অন্যান্য স্থানের সাথে আসানসোলেও দর্শকদের জন্যে শুরু হোলো প্রেক্ষাগৃহ ৷ এদিন আসানসোলে একমাত্র মনোজ সিনেমা হলই দর্শকদের জন্যে খুলে দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে হলের মালিক মনোজ দাস জানিয়েছেন, সরকারি নিয়ম নীতি মেনে শুক্রবার থেকে দর্শকদের জন্যে সিনেমা হল চালু করা হয়েছে ৷ … Read more

পূজা মন্ত্র

খবরইন্ডিয়াঅনলাইনঃ সনাতম ধর্মের যেকোনো পূজার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংস্কৃত মন্ত্রগুলি। দুর্গা পূজার মন্ত্র গুলি সাধারণত শ্রী শ্রী চণ্ডি থেকে পাঠ করা হয়। ঢাক-ঢোল, খোল করতাল, সুগন্ধী আগর বাতি তার সাথে এই সংস্কৃত মন্ত্রগুলি এক পবিত্র পরিবেশের জন্ম দেয়। দুর্গা পুষ্পাঞ্জলি দেয়ার মন্ত্র: “ ঔঁ জয়ন্তি(দেবী পার্বতীর তৃতীয় নয়ন থেকে সৃষ্টি যার) মঙ্গলা(যেই … Read more

মহালয়া

খবরইন্ডিয়াঅনলাইনঃ মহালয়া বা পিতৃপক্ষের দিন থেকে মূলত দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এ দিনটির তাৎপর্য মূলত ভিন্ন। এ তিথিকে পিতৃপক্ষও বলা হয়ে থাকে। এ দিনে পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরু হয়। এই মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপুরুষের স্মরণ করে, পূর্বপুরুষের আত্নার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন । সনাতন ধর্ম অনুসারে … Read more

দুর্গাপূজা পশ্চিমবঙ্গের

খবরইন্ডিয়াঅনলাইনঃ শরৎকালীন দুর্গাপূজা পশ্চিমবঙ্গের প্রধান হিন্দু উৎসব। বাংলা পঞ্জিকার আশ্বিন বা কার্তিক মাসে (সেপ্টেমর-অক্টোবর মাসে) এই পূজা অনুষ্ঠিত হয়। কৃত্তিবাস ওঝার রামায়ণে রাবণ বধের জন্য রামের দুর্গাপূজার পৌরাণিক কাহিনিটি উল্লেখিত হয়েছে। দুর্গার পূজা বসন্তকালের উৎসব হলেও, রাম শরৎকালে তার পূজা করেছিলেন। এই পূজা অকালবোধন নামে পরিচিত। তাই বাসন্তী পূজা এখনও প্রচলিত থাকলেও, শারদীয়া দুর্গাপূজাই মহাসমারোহে … Read more

মহিষাসুর

খবরইন্ডিয়াঅনলাইনঃ শ্রীশ্রীচণ্ডী গ্রন্থে বর্ণিত দেবী দুর্গার কাহিনিগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় আবার গ্রন্থের মধ্যম চরিত্র বা দ্বিতীয় খণ্ডে উল্লিখিত মহিষাসুর বধের কাহিনিটি। এই কাহিনি অনুসারে : পুরাকালে মহিষাসুর দেবগণকে একশতবর্ষব্যাপী এক যুদ্ধে পরাস্ত করে স্বর্গের অধিকার কেড়ে নিলে, বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং পরে তাকে মুখপাত্র করে শিব ও নারায়ণের সমীপে উপস্থিত হলেন। মহিষাসুরের অত্যাচার … Read more

অকালবোধন

খবরইন্ডিয়াঅনলাইনঃ শারদীয়া দুর্গাপূজাকে “অকালবোধন” বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে, রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দুশাস্ত্র অনুসারে, শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়টি তাদের পূজা যথাযথ সময় নয়। অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় “অকালবোধন”। এই দুই পুরাণ অনুসারে, রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার … Read more