শিল্পাঞ্চলে জলসঙ্কট মেটাতে অভিনব উদ্যোগ — ‘ রাস্তার মাস্টারের ‘

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ শিল্পাঞ্চলে জলসঙ্কট নতুন কোনো বিষয় নয়।কুলটি, জামুড়িয়া সহ, আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বছরের বিভিন্ন সময় তীব্র জলসঙ্কটের কথা প্রায় সকলেরই জানা।পানীয় জলের জন্য দীর্ঘ লাইন শিল্পাঞ্চলের মানুষদের মধ্যে অসন্তোষ, ঝগড়া, মারামারি একটি অতি সাধারণ ঘতনা।বর্তমানে সেই ঘটনা আরো তীব্র মাপের আকার ধারণ করল দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট ভেঙে … Read more

কোভিড সচেতন ১০টি পুজোকে পুরস্কৃত করলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ এবার দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজো মণ্ডপ খোলামেলা রাখতে হবে। করোনাভাইরাস আবহে বিধি মেনে দুর্গাপুজোয় ছাড় দিয়েছিল রাজ্য সরকার। আর সেটাকেই কাজে লাগানো হয়েছে প্রতিযোগিতায়। কোন পুজো কমিটি কতটা বিধি মেনে পুজো করল, তা বিচার করে এবার সেরা কোভিড সচেতন ১০টি পুজোকে পুরস্কৃত করা হল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের … Read more

২৫০র বেশি বিধানসভায় জয়লাভের ডাক দিলেন মন্ত্রী মলয় ঘটক

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ মন্ত্রী মলয় ঘটক ২৫০র বেশি বিধানসভায় জয়লাভের ডাক দিলেন আসানসোলের ধিক্কার সমাবেশ থেকে। শনিবার আসানসোলের রাহালেনের করপোরেশন মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক সহ ভি সিবদাশন, অভিজিত ঘটক সহ স্থানীয় তৃনমুল নেত্বৃত্য। এদিন মন্ত্রী মলয় ঘটক বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০১১ তে ২১০ টা বিধায়ক জিতে ছিলেন। … Read more

রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজয়া সম্মেলনী

সাধন কুমার মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ রাইপুর ব্লক প্রাথমিক শিক্ষক সমিতি ও রাইপুর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আজ রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। উদ্বোধন করে সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন … Read more

শীতের শুরু, আনন্দে উচ্ছল শৈশব

সুব্রত দে, খবরইন্ডিয়াঅনলাইনঃ শীতের শুরু… মাঠ ভরা সোনালী ধান। কিছু দিন পরেই নতুন ধান ঘরে আসবে.. নবান্ন উৎসবে মেতে উঠবে বাংলা… আনন্দে উচ্ছল শৈশব। সহযোগিতায় SP ( SHUTTER SPEED )।

জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ জমিতে ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। আহত বৃদ্ধর নাম আশিস মণ্ডল বয়স (৬৫)বছর। বাড়ি বৈষ্ণবনগর থানা বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর এলাকায়।পরিবারে রয়েছে স্ত্রী বিশাখা মন্ডল তিন ছেলে ও দুই মেয়ে। পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বেগুনের জমিতে গরুকে … Read more

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া চলতি অর্থবছরের দ্বিতীয় পর্বে লাভ করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ইস্পাত মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া(সেল), চলতি ২০২০-২১ আর্থিক বছরের দ্বিতীয় পর্বের আর্থিক ফলাফল ঘোষনা করেছে। এই ফলাফলে সংস্থাটির দৃঢ় কর্মদক্ষতা প্রকাশ পেয়েছে। চলতি আর্থিক বর্ষে সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কর প্রদানের আগে সংস্থার লাভের পরিমান ৬১০.৩২ কোটি টাকা এবং কর প্রদানের পর লাভের পরিমাণ দাঁড়িয়েছে … Read more

৬ টি খেলো ইন্ডিয়া উৎকর্ষ কেন্দ্রের আর্থিক সাহায্যের লক্ষ্যে প্রতি বছরের ৬৭.৩২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৬টি খেলো ইন্ডিয়া উৎকর্ষ কেন্দ্রর(কেআইএসসিই)অনুমোদন দিয়েছে। অলিম্পিক স্তরে অংশ নিতে পারবে এমন প্রতিভা খুঁজে বের করতে এবং তাদের প্রস্তুতির জন্য, মন্ত্রক ২০২০-২১ অর্থবর্ষ এবং তারপরের চার বছরে কেন্দ্র গুলির জন্য উন্নীত ৬৭.৩২ কোটি টাকার আনুমানিক সমন্বিত বাজেট ঘোষণা করেছে। আসাম:সারুসাজাই, রাজ্য ক্রীড়া একাডেমির জন্য বরাদ্দ হয়েছে ৭.৯৬ কোটি টাকা। মেঘালয়: … Read more

২০২১-এর হজ যাত্রার জন্য মুক্তার আব্বাস নাকভির নীতি নির্দেশিকা ঘোষণা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্র শ্রী মুক্তার আব্বাস নাকভি ২০২১ সালের হজ যাত্রার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ আজ থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন। মুম্বাইয়ের হজ হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারীর কারণে এবার পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রী ২০২১-এর হজ যাত্রার জন্য হিন্দি, ইংরেজি ও উর্দু ভাষায় নীতি … Read more

পিএসএলভি-সি৪৯/ইওএস-০১ মিশনের সফল উৎক্ষেপণের জন্য ইসরোকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএসএলভি-সি৪৯/ইওএস-০১ মিশনের সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং দেশের মহাকাশ শিল্পকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “আমি পিএসএলভি-সি৪৯/ইওএস-০১ মিশনের আজ সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ও ভারতের মহাকাশ শিল্পকে অভিনন্দন জানাই। কোভিড-১৯ এর মহামারীর সময়ে আমাদের বিজ্ঞানীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করার জন্য অনেক বাধা … Read more

এক পদ এক পেনশন ব্যবস্থার পঞ্চম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর অবসরপ্রাপ্ত সেনানীদের অনবদ্য সেবার জন্য শ্রদ্ধা নিবেদন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক পদ এক পেনশন ব্যবস্থা (ওআরওপি)-র পঞ্চম বর্ষপূর্তিতে সেনানীদের অনবদ্য সেবার জন্য শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “পাঁচ বছর আগে, আজকের দিনে আমাদের মহান সেনানীদের – যাঁরা সাহসের সঙ্গে দেশকে রক্ষা করেছেন, তাঁদের কল্যাণে ভারত এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিল। ওআরওপি-র পাঁচ বছর পূর্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারত ওআরওপি-র … Read more

ভারতীয় কৃষি ক্ষেত্রকে সুস্থায়ী এবং লাভজনক করে তোলার জন্য বহুমুখী প্রচেষ্টার আহ্বান উপরাষ্ট্রপতির

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু আজ ভারতের কৃষি ক্ষেত্রকে সুস্থায়ী ও লাভজনক করে তোলার জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গী এবং অভ্যাসের পরিবর্তন করতে পারলে কম উৎপাদন যুক্ত অঞ্চলে আরও বেশি কৃষি পণ্য উৎপাদন সম্ভবপর হবে। রাঙ্গা ট্রাস্ট আয়োজিত আচার্য এন জি রাঙ্গার ১২০ তম জন্ম বার্ষিকী উদযাপনের সূচনা … Read more