অমিত সাহ ভুত মমতা ব্যানার্জি কে তাড়া করে বেড়াচ্ছেঃ বিজেপি নেতা রাজু ব্যানার্জি

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ অমিত সাহ ভুত মমতা ব্যানার্জি কে তাড়া করে বেড়াচ্ছে, তাই টুকলি করছে বিজেপিকে , বললেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। বুধবার সকালে আসানসোলের কোট মোড় এলাকায় চা চর্চার অনুষ্ঠানে এসেছিলেন বিজেপি নেতা তথা রাড় বাংলার অবজারভার রাজু ব্যানার্জি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক … Read more

পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছেঃ সায়ন্তন বসু

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হবে, মালদা কে বাঁচাতে হলে মালদায় বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। এদিন পুরাতন মালদার চৌরঙ্গী মোড় এবং মঙ্গল বাড়িতে চাপে চর্চাই অংশ নিয়ে জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। উল্লেখ্য দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ মালদায় আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। বৈষ্ণবনগরে … Read more

বাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ এক ব্যক্তির বাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনায় এক গৃহবধূকেও মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইংরেজবাজার থানায় সাত জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নৌদা বাজার চণ্ডীপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত ওই গৃহবধূর নাম ঝরনা বিবি। তার … Read more

মৃত ছাত্রের বাবা প্রশাসনের দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ জয়েন্টে পরীক্ষার্থী ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনার এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না ইংরেজবাজার থানার পুলিশ বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মৃত ছাত্রের বাবা প্রশাসনের দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন । এমনকি এই মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা রীতিমতো প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মৃত ছাত্রের পরিবারের অভিযোগ। ইংরেজবাজার থানায় … Read more

বৈধব্য বেশ পরিত্যাগ করে আজ আবার চৌদ্দ বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ বৈধব্য বেশ পরিত্যাগ করে আজ আবার চৌদ্দ বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাইপুরের আরতি কর (পরিবর্তিত নাম)পাত্র হুগলির আর্য চক্রবর্তী । উল্লেখ্য আরতি দেবি আজ থেকে চৌদ্দ বছর আগে দুরারোগ্য ক্যান্সারে স্বামীকে হারিয়েছেন তারপর থেকেই একমাত্র কন্যাকে নিয়ে বাপের বাড়িতেই ছিলেন। বর্তমানে তিনি ও তার পরিবার রাইপুর মদন গোপাল জীউ … Read more

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

মুক্তা খান, খবরইন্ডিয়াঅনলাইনঃ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় ১০০ থেকে ১২৫ ফুট লম্বা রঙিন নৌকা ব্যবহার করা হয় এই অসাধারন অনুষ্ঠানটি তে। ছবি টি বাংলাদেশের ফরিদপুর এর। সহযোগিতায় SP ( SHUTTER SPEED )।

ব্রিকস গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত সমঝোতা পত্রটিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ব্রিকস গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত সমঝোতা পত্রটি নিয়ে আলোচনা হয়েছে। ৫টি দেশের মধ্যে খেলাধুলার বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে বিভিন্ন তথ্যের আদান-প্রদান করা হবে এবং ক্রীড়া বিজ্ঞান, ওষুধ, প্রশিক্ষণের বিভিন্ন দিকের মানোন্নয়ন ঘটানো হবে। এরফলে আমাদের দেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানগুলিতে … Read more

ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)ও নেদারল্যান্সের ভ্যারেনিগিং ফন রেজিস্ট্রারকনট্রোলার্স (ভিআরসি)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা পত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) ও নেদারল্যান্ডসের ভ্যারেনিগিং ফন রেজিস্ট্রারকনট্রোলার্স (ভিআরসি)-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা পত্রটিকে অনুমোদন করা হয়েছে। এই সমঝোতা পত্রের ফলে অ্যাকাউন্টিং, আর্থিক ও অডিট সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদানে ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে উন্নত একটি ব্যবস্থা গড়ে উঠতে সাহায্য হবে। কৌশল ও … Read more

লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক ও ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেডের সংযুক্তিকরণের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক লিমিটেড (এলভিবি)ও ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেডের (ডিবিআইএল) মধ্যে সংযুক্তিকরণের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য, আর্থিক ক্ষেত্রে এবং ব্যাঙ্কের স্থিতাবস্থা বজায় রাখার কারণে ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইনের ৪৫ নম্বর ধারা অনুসারে এলভিবি-কে ৩০ দিনের মোরাটোরিয়ামে(যে সময়ে আইন করে সব … Read more

আনুষ্ঠানিকভাবে কর্মসংস্থানের সম্ভাবনা- ভারতে পে রোল সংক্রান্ত প্রতিবেদন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের রাষ্ট্রীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও) দেশের কর্মসংস্থান সংক্রান্ত সম্ভাবনার ওপর সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০১৭র সেপ্টেম্বর থেকে ২০২০র সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত প্রশাসনিক তথ্যের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। বাছাই করা কয়েকটি সরকারি সংস্থার বিভিন্ন কর্মসূচির মূল্যায়ণের মাধ্যমে মন্ত্রক এটি তৈরি করেছে। এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য নিচের লিঙ্কে … Read more

প্রবল ঘূর্ণিঝড় “নিভার” বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে – (তামিলনাডু ও পুদুচেরি উপকূলে ঘূর্ণি ঝড়ের সতর্কবার্তা, কমলা সর্তকতা জারি)

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সাইক্লোন ওয়ার্নিং ডিভিশনের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে যে, প্রবল ঘূর্ণিঝড় “নিভার” বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিক থেকে তার গতি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড় করাইকল এবং মামাল্লাপুরাম হয়ে আজ মধ্যরাত থেকে আগামী কাল সকালের মধ্যে তামিলনাডু ও পুদুচেরির সমুদ্র উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে … Read more

আহমেদ প্যাটেলের প্রয়ানে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়ানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, আহমেদ প্যাটেলজীর প্রয়াণে তিনি মর্মাহত। সমাজ কল্যাণে তাঁর অবদান অনস্বীকার্য। নিজস্ব বুদ্ধিদীপ্ততার জন্য তিনি কংগ্রেস দলে পরিচিত ছিলেন। ওই দল তাঁকে চিরকাল স্মরণ করে রাখবে। প্রধানমন্ত্রী আহমেদ প্যাটেলের পুত্র ফয়সালের মাধ্যমে তাঁর শোক জ্ঞাপন … Read more