কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকদের বিরাট মিছিল

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পূর্ব ঘোষণা মতই বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে দিল্লীতে কৃষক আন্দোলনের সমর্থনে ও কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সোমবার আসানসোলের চিত্রা মোড় থেকে ট্রাক্টর লাঙ্গল ও কৃষকদের সাথে নিয়ে এক বিরাট মিছিল বের করা হয় ৷ মিছিলটি শেষ হয় পশ্চিম বর্ধমান জেলা শাসকের দফতরে। যেখানে কৃষক আন্দোলনের সমর্থনে … Read more

আসানসোল পুরনিগমের মাথায় এবার বিশেষ সম্মাণের জোড়া পালক

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল পুরনিগমের মাথায় এবার বিশেষ সম্মাণের জোড়া পালক। সোমবার আসানসোল পুরনিগমের বর্তমান প্রশাসনিক বোর্ডের চেয়ার ম্যান জিতেন্দ্র তিওয়ারি বলেন,কুলটির মানুষের পানীয় জলের সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসানসোল পুরনিগমকে দায়িত্ব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কুলটির জল প্রকল্পের কাজ শুরু করে সময়সীমার অনেক আগেই শেষ করা হয়। মুখ্যমন্ত্রী জল প্রকল্পের উদ্ধোধনের পর … Read more

এবার আসানসোল জেলা হাসপাতলে ওয়াটার এটিএম

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল জেলা হাসপাতালে রোগী ও রোগী পরিবারের সুবিধার্তে জনস্বাস্থ্যকারিগরি বিভাগের সহযোগিতায় ওয়াটার ATM করা হোলো। প্রায় ২০০০ লিটারের জলাধার নিয়ে এই ওয়াটার এটিএম গড়ে তুলে হয়েছে ৷ যেখানে ঘন্টায় ১৫০ লিটার জল পরিষেবা দেবে এমনটাই জানিয়েছেন PHE ইঞ্জিনিয়ার। সোমবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত দিয়ে ফিতা কেটে এই ওয়াটার এটিএমের শুভ … Read more

মাতৃস্নেহ এক মধুর ও চিরন্তন সত্য

দেবাং সোনি, খবরইন্ডিয়াঅনলাইনঃ মাতৃস্নেহ এক মধুর ও চিরন্তন সত্য। তার প্রকাশ আমরা দেখতে পাই সমস্ত জীবকুলে। বড় মনোরম সে দৃশ্য। সহযোগিতায় SS ( SHUTTER SPEED )।

পুজো কমিটিকে সংবর্ধনা প্রদানে গার্ডেন্স বর্ণপরিচয়

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের সুজাতা সদনের সভাঘরে শারদীয়ার বিজয়ী পূজা মন্ডপগুলিকে সম্বর্ধনা প্রদান করা হয়। গার্ডেন্স বর্ণপরিচয় সংস্থার দ্বারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবরন বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী দেবলীনা বিশ্বাস, দিপালী ও অভিনেতা সহ আরো কয়েকজন গুণী ব্যক্তিরা। পূজা মন্ডপের মধ্যে ছিলো বেহালা ফ্রেন্ডস, অজয় সংগতি, বরিশা, টালা বারোয়ারি এবং কয়েকটি অন্যান্য পূজামন্ডপকে সম্মানিত … Read more

৪৫০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ কারবারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ গোপন সূত্রে খবর পেয়ে সাড়ে ৪৫০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩ কারবারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম আসাদুল শেখ (৩২), তাজেল মিঁয়া (২৫) ও আনোয়ার আলি (১৯)। উল্লেখ্য, ভোররাতে তথ্যের ভিত্তিতে মহদিপুরের লোটন মসজিদ সংলগ্ন এলাকা … Read more

প্রধানমন্ত্রী ফ্ল্যাগ ডে-তে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগ ডে বা পতাকা দিবস উপলক্ষে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “সেনাবাহিনীর পতাকা দিবস এমন একটি দিন, যখন সেনাকর্মী ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভারত সেনাবাহিনীর বীরত্বপূর্ণ সেবা ও নিঃস্বার্থ ত্যাগের জন্য গর্বিত। সেনাবাহিনীর কল্যাণে আমরা আমাদের কর্তব্য পালন করি। আমাদের এই … Read more

প্রধানমন্ত্রী আগ্রায় আগ্রা মেট্রো প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করেছেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ দেশের পরিকাঠামো উন্নয়নে সারা বিশ্ব থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী স্বদেশ দর্শন ও প্রসাদ কর্মসূচির মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে : প্রধানমন্ত্রী আবাসন নির্মাণকারী এবং আবাস ক্রেতাদের মধ্যে অনাস্থা দূর করতে রেরা আইন কার্যকর করা হয়েছিল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১২ লক্ষেরও বেশি শহরাঞ্চলীয় মধ্যবিত্ত পরিবারকে প্রায় … Read more

আইআইএসএফ- ২০২০র জন্য ৩৫ টি স্থানে প্রচারাভিযান, প্রাক অনুষ্ঠান এবং বিজ্ঞান যাত্রার আয়োজন করা হচ্ছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব বা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভাল-২০২০ উপলক্ষে সারা দেশজুড়ে বিভিন্ন ধরনের প্রচারমূলক এবং জনপ্রিয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিজ্ঞান কেন্দ্র ও গবেষণাগার গুলির মাধ্যমে এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। দ্যি কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সি এস আই আর, ন্যাশনাল … Read more

ভারতের আরও একটি অভাবনীয় মাইলফলক অর্জন – সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪০ দিন পর ৪ লক্ষের নীচে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারত আজ আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ ৪ লক্ষের নীচে নেমে ৩ লক্ষ ৯৬ হাজার ৭২৯ হয়েছে। এই সংখ্যা মোট করোনায় আক্রান্তের সংখ্যার কেবল ৪.১ শতাংশ। এমনকি, আক্রান্তের এই সংখ্যা ১৪০ দিন পর সর্বনিম্ন। দেশে গত ২০শে জুলাই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯০ … Read more

প্রধানমন্ত্রী আগামীকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী ভাষণ দেবেন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১০ টা ৪৫ -এ ভার্চুয়াল মাধ্যমে “ইন্ডিয়া মোবাইল কংগ্রেস-২০২০”র আনুষ্ঠানিক সূচনা করে ভাষণ দেবেন। ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যৌথভাবে এই মোবাইল কংগ্রেসের আয়োজন করেছে। যা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের ভাবনা-” ইনক্লুসিভ ইনোভেশন- স্মার্ট, সিকিওর, সাসটেইনেবল। এর লক্ষ্য, … Read more

আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দামোদর স্টেশনে রেল রোকো আন্দোলন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আদিবাসী সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০ জন সদস্য রবিবার দামোদর স্টেশনে রেল রোকো আন্দোলনে সামিল হয়। কয়েকদফা দাবিদাবা নিয়ে এই আন্দোলন। রেলের পক্ষ থেকে তাদের সাথে কথা বলে সমস্ত বিষয় টি শুনে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর জন্য কোন রেল পরিষেবায় কোন সমস্যা হয়নি বলে খবর।