ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩.৫2 লক্ষ্; ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ ভারতে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ৩ ৫২,৫৮৯ জন। মোট সংক্রমিতর মধ্যে চিকিৎসাধীনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩.৫৭%। ১৪৯ দিনের মধ্যে যা সর্বনিম্ন। ১৮ই জুলাই সংক্রমিত সংখ্যা ছিল ৩,৫৮,৬৯২। নতুন করে সংক্রমিতদের থেকে কোভিডমুক্ত হওয়ার সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসাধীন সংক্রমিত সংখ্যা ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় মোট চিকিৎসাধীনের সংখ্যা কমেছে ৩,৯৬০। নতুন করে গত 2৪ ঘন্টায় … Read more

সারেঙ্গা সাব ডিভিশনের অস্থায়ী (H R) কর্মীদের বিক্ষোভ

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ প্রতিমাসে ১৯ দিন কাজ সহ কয়েকদফা দাবীতে কংসাবতী সেচ বিভাগের আমলাগুড়া ডিভিশনের ৪ নং সারেঙ্গা সাব ডিভিশনের অস্থায়ী (H R) কর্মীদের বিক্ষোভ। তাদের দাবী মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মাসে কমপক্ষে ১৯ দিন কাজ দিতে হবে, ২০১৬ সালের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে, ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে কাজের টাকাপেমেন্ট করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, … Read more

সারেঙ্গা ব্লক এলাকার দু’শ পঞ্চাশ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হল

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ সারেঙ্গা রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও সারেঙ্গা ব্লক এলাকার দু’শ পঞ্চাশ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হল। আজকের কম্বল দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির কৃষ্ণানন্দ জি মহারাজ, সারেঙ্গার বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী ডাঃ অরুণ ভট্টাচার্য, সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণা দত্ত প্রমুখ। কম্বল দান অনুষ্ঠানে দুঃস্থ মানুষদের … Read more

ভুয়ো নিয়োগ প্রতারণা চক্রের বিরুদ্ধে নামল মালদা সাইবার ক্রাইম পুলিশ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ভুয়ো নিয়োগ প্রতারণা চক্রের বিরুদ্ধে নামল মালদা সাইবার ক্রাইম পুলিশ। ইতিমধ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কিং সাইটে। বিজ্ঞাপনে প্রচার করা হচ্ছে দালাল চক্রের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব নয়। সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি এই ধরণের নিয়োগ প্রতারণার সাথে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে বিশেষ অভিযানও শুরু করেছে বলে পুলিস … Read more

সাংস্কৃতিক এবং বস্ত্র বিতরণ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মহদীপুর C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নিজে গান গেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়। শ্রীশ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর পার্কিং এলাকায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন … Read more

মহারাষ্ট্রের লাতুরে ৮,৭৯৭ জন দিব্যাঙ্গজনকে সাহায়ক সরঞ্জাম এবং সাহায্য প্রদানের জন্য এডিআইপি শিবিরের ই-সূচনা করেছেন শ্রী থেওরচাঁদ গেহলট

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষময়ায়ন মন্ত্রী শ্রী থেওরচাঁদ গেহলট আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত সরকারের অন্যভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সহায়তা ক্রয় প্রকল্প (এডিআইপি)-এর আওতায় মহারাষ্ট্রের লাতুর জেলার সুনির্দিষ্ট দিব্যাঙ্গজনদের ব্লক ভিত্তিক বিনা মূল্যে সহায়ক সরঞ্জাম প্রদান শিবির – এডিআইপি শিবিরের সূচনা করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহারাষ্ট্রের সামাজিক ন্যায় বিচার মন্ত্রী শ্রী ধনঞ্জয় … Read more

বিহারে শোন নদীর ওপর ২৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত কৈলওয়ার সেতুর উদ্বোধনে গড়করি

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি আজ বিহারের শোন নদীর ওপর দেড় কিলোমিটার দীর্ঘ কৈলওয়ার সেতুর ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনলেন বিশিষ্ট এই সেতুটি নির্মাণে খরচ হয়েছে ২৬৬ কোটি টাকা। সেখানে বর্তমানে রেল ও সড়ক পথের জন্য যে সেতুটি রয়েছে তা ১৩৮ বছরের প্রাচীন। নতুন সেতুটি ছয়লেন বিশিষ্ট হলেও … Read more

কার্বন-ডাই-অক্সাইড গ্যাসকে রূপান্তরিত করে এবার বায়ো ডিজেল ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কার্বন-ডাই-অক্সাইড গ্যাসকে রূপান্তরিত করে এবার বায়ো ডিজেল ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে মার্কিন সংস্থা লেনজাটেক যৌথভাবে এই প্রকল্প গ্রহণ করেছে। ইন্ডিয়ান অয়েল থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘সার্কুলার ইকনোমি ভিশন- কার্বন ডাই অক্সাইড ভ্যালোরাইজেশন’ শীর্ষক এক … Read more

২০২১-এর হজের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১০ই জানুয়ারি করা হয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, ২০২১-এর হজের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১০ই জানুয়ারি করা হয়েছে। হজ যাত্রা কেন্দ্র অনুসারে পুণ্যার্থীদের সম্ভাব্য ব্যয় হ্রাস করা হয়েছে। মুম্বাইয়ের আজ হজ হাউজের হজ কমিটি অফ ইন্ডিয়ার বৈঠকে পৌরহিত্য করার পর সাংবাদিকদের একথা জানান তিনি। শ্রী নাকভি বলেন,২০২১-এর হজের জন্য … Read more

নভেম্বর পর্যন্ত এমএসএমইগুলির থেকে ২১,০০০ কোটি টাকার পণ্য সংগ্রহ ও বকেয়া অর্থ মিটিয়ে দেবার সমন্বিত উদ্যোগের প্রশংসা করেছেন অর্থমন্ত্রী

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) গুলির প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার পরিস্থিতির পর্যালোচনা করেছেন। তিনি এমএসএমই মন্ত্রকের কাজের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মে মাসে জানিয়েছিলেন, এমএসএমই গুলির প্রাপ্য অর্থ ৪৫ দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে। মে মাস … Read more

ভারতে করোনা পরীক্ষা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে; সব মিলিয়ে পরীক্ষার সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ বিশ্বজুড়ে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারত ফের আরো একবার উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে। দেশে সব মিলিয়ে পরীক্ষার সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৯,২২,৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে ভারতে মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০৭,৫৯,৭২৬। মাত্র গত ১০ দিনেই ১ কোটি পরীক্ষা চালানো হয়েছে। ব্যাপক হারে এবং সুস্থায়ী ভিত্তিতে পরীক্ষা চালানোর … Read more

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে সম্ভাষণ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ প্রতিরক্ষা মন্ত্রীদের ফোরাম হিসাবে পরিচিত আসিয়ান ডিফেন্স মিনিস্টারস মিটিং- প্লাস- এর দশম বর্ষপূর্তি উপলক্ষে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভার্চুয়াল বৈঠকে যোগদেন। ভিয়েতনামের হ্যানয়ে এই এডিএমএম- প্লাসের বৈঠক অনুষ্ঠিত হয়। আসিয়ানভুক্ত দশটি এবং আরও আটটি পার্শ্ববর্তী দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে গঠিত এই ফোরামের আজকের বৈঠকে পৌরোহিত্য করেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী শ্রী নগুয়েন জুয়ান ফুক। … Read more