দু’দিনের জিআই মহোৎসবের আয়োজন করলো ট্রাইফেড ও উপজাতি বিষয়ক মন্ত্রক

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ আত্মনির্ভর ভারত গঠনে এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘ভোকাল ফর লোকাল’ – এর ডাকে সাড়া দিয়ে দু’দিনের জিআই মহোৎসবের আয়োজন করছে ট্রাইফেড বা ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড এবং কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক। আগামী ৪ ও ৫ মার্চ, ২০২১ এই দু’দিন মহোৎসব চলবে। এই মহোৎসব আয়োজনে বিশেষভাবে সহায়তা করছে মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী … Read more

২০২১-এর মেরিটাইম ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ আমার সহকর্মী শ্রী মনসুখ ভাই মাণ্ডবিয়া, শ্রী ধর্মেন্দ্র প্রধান, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সুধী বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রিয় বন্ধুগণ, মেরিটাইম ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাই। এই ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা সম্মেলনে একজোট হয়েছেন। আমি নিশ্চিত যে আপনারা সকলে মিলে সামুদ্রিক অর্থনীতিকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবেন। বন্ধুগণ, এই ক্ষেত্রে ভারত স্বাভাবিকভাবেই নেতৃত্বদানের অবস্থায় … Read more

বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী প্রয়াত

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, বাংলাদেশঃ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী’র সহধর্মিণী ও প্রয়াত মিশুক মুনীরের মা বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী মৃতুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বনানীর বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম লিলি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কুলটি সাকতরিয়া অঞ্চলে বিজেপি কর্মীদের উল্লাস

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জিতেন্দ্র বিজেপি তে যোগ দেওয়াতে উল্লাস শিল্পাঞ্চলে। আসানসোল কুলটি সাকতরিয়া অঞ্চলে বিজেপি কর্মীদের উল্লাস। মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের প্রাক্তন ও বিদায়ী তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সেই খুশিতে সদ্য বিজেপিতে যোগদান করাতে প্রাক্তন পুরপিতা বাপ্পা আচার্যী তারই নেতৃত্বে আজ আতস বাজী ফাটিয়ে, মিষ্টিমুখ করে আনন্দ করতে দেখা গেলো সমর্থকদের।

জিতেন্দ্র চলে যাওয়াতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে নাঃ তৃণমূল নেতা অমর নাথ চ্যাটার্জী

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ জিতেন্দ্র তিওয়ারি বিজেপি তে যোগদান নিয়ে সাংবাদিকদের উত্তরে আসানসোল পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা অমর নাথ চ্যাটার্জী বললেন, ওর তো ইচ্ছে ছিল চলে যাওয়ার। কাওকে কে তো ধরে রাখা যায় না, জিতেন্দ্র চলে যাওয়াতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে তৃণমূূলের ভালো হবে শিল্পাঞ্চলে। আরো বলেন, তৃণমূল তো দুর্বল হবে না।

সকল জল্পনার অবসান, ভারতীয় জনতা পাটির পতাকা হাতে ধরবেন জিতেন্দ্র তিওয়ারি

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ সকল জল্পনার অবসান, ভারতীয় জনতা পাটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে ভারতীয় জনতা পাটিতে যোগদান করলেন আসানসোল প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এমনটাই শোনা যাচ্ছিল রাজনৈতিক অন্দরে। জিতেন্দ্র তিওয়ারি বিজেপি যোগদান নিয়ে অনেক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। অবশেষ সূত্র মারফত জানতে পারা যায় হুগলি শ্রীরামপুর অঞ্চলে দিলীপ ঘোষের … Read more

শান্তিপূর্ণ ভোট করার উদ্দেশ্যে এলাকায় রুট মার্চ

টুুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ওয়েস্ট ডিসি অভিষেক মোদীর নেতৃত্বে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় রুট মার্চ হল। এলাকায় শান্তিপূর্ণ ভোট করার উদ্দেশ্যে বিসিএস ছাড়া এসিপি কুলটি থানার পুলিশ ও কেন্দ্র বাহিনি কে নিয়ে নিয়ামতপুর থেকে শুরু করে সিতারামপুর পরিদর্শন করা হলো।

তৃণমূলকে একহাত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। গরু পাচার করতে দেওয়া হয়।’ একমাত্র বাংলাতেই জয় শ্রী রাম স্লোগান দিতে দেওয়া হয় না। কেন রোখা হচ্ছে রাম নাম স্লোগান?’ ‘রাম বিরোধীদের বাংলায় কোনও স্থান নেই।’ এখানকার সরকার মহরমের জন্য দুর্গাপুজো করতে দেয়নি। কিন্তু উত্তরপ্রদেশে আমি এটা হতে দিইনি। এখানে গরুপাচারকারীদের মদত দেওয়া হয়। … Read more

রাস্তার ধারে একটি গাছে হটাৎ আগুন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল জি টি রোড কুমারপুর এলাকায় রাস্তার ধারে একটি গাছে হটাৎ আগুন। স্থানীয়রা দেখতে পেয়ে দমকলে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ক্ষয়ক্ষতি কোন খবর নেই। তবে দুপুরে হঠাৎ করে রাস্তার পাশে গাছে আগুন লাগার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মালদার মাটিতে পদার্পণ করার আগেই চমক তৃণমূল কংগ্রেসের

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মালদার মাটিতে পদার্পণ করার আগেই চমক তৃণমূল কংগ্রেসের। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে পুরোহিত সমাজ নাম লেখালো তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার মালদা শহরের কালিতলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শতাধিক পুরোহিত যোগদান করে তৃণমূল কংগ্রেসে। যুব সভাপতি প্রসেনজিৎ দাস ছাড়াও এদিন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের … Read more

দেশে করোনা সংক্রমণ কমল

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ দেশে করোনা সংক্রমণ কমল। করোনার দ্বিতীয় ঢেউয়ের হানা থেকে সুরক্ষিত থাকতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ছবিঃ প্রতীকী।