দোল উৎসব এবং শবেবরাত নিয়ে এক সর্বদলীয় বৈঠক

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   আসন্ন দোল উৎসব এবং শবেবরাত নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো পুরাতন মালদা ব্লকের কমিউনিটি হলে। মালদা থানা পুলিশের উদ্যোগে শনিবার আয়োজন করা হয়েছিল সর্বদলীয় বৈঠকের। পুরাতন মালদা ব্লকের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন সংগঠন ও মুসলিম সমাজের ইমামরা উপস্থিত ছিলেন বৈঠকে। উপস্থিত ছিলেন মালদা থানার আইসি হীরক … Read more

কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও কনটেনমেন্ট বিষয়ে পদক্ষেপ গ্রহণে ছত্তিশগড় এবং চণ্ডীগড় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার এক উচ্চ পর্যায়ের দল পাঠাচ্ছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ    কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড-১৯ সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ছত্তিশগড় এবং চণ্ডীগড়ে দুটি উচ্চ পর্যায়ের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দল দুটি কোভিড-১৯ সংক্রমণ প্রসার রোধ এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও কনটেনমেন্ট ব্যবস্থাপনা কার্যকর করতে সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে সাহায্য করবে। ছত্তিশগড়ে যে দলটি পাঠানো হচ্ছে তার নেতৃত্বে … Read more

উত্তর-পূর্ব ভারতে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বর্ষণ সহ বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কণ ও গোয়ায় ২৫-২৭ তারিখ পর্যন্ত এবং গুজরাট অঞ্চলে ২৭ ও ২৮ মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় তাপপ্রবাহের পূর্বাভাস ভারতীয় আবাহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চল ও পাঞ্জাবে গত ২২-২৪ মার্চ বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ষণ/তুষারপাত/বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং তার … Read more

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করতে সম্মত হয়েছে

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি তথা রাষ্ট্রদূত ক্যাথেরিন টাই – এর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি হিসাবে রাষ্ট্রদূত ক্যাথেরিন টাই-কে নিয়োগ করায় শ্রী গোয়েল তাঁকে অভিনন্দন জানান। ভারত-মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও মজবুত করতে তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে … Read more

আসাম, কেরালা, তামিলনাডু, পশ্চিমবঙ্গ ও পুডুচেরি বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে নির্বাচনী সমীক্ষা ও বুথ ফেরত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   ভারতের নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬(ক) ধারা অনুসারে ২৭শে মার্চ শনিবার সকাল সাতটা থেকে ২৯শে এপ্রিল সন্ধ্যে ৭টা ৩০ মিনিট পর্যন্ত আসাম, কেরালা, তামিলনাডু, পশ্চিমবঙ্গ ও পুডূচেরি বিধানসভার সাধারণ নির্বাচনে এবং বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচন চলাকালীন নির্বাচনী সমীক্ষা চালানো বা বুথ ফেরত সমীক্ষা কোন মুদ্রণ মাধ্যমে … Read more

বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

খবরইন্ডিয়াঅনলাইন, বাংলাদেশঃ   নমস্কার! মহামান্যগণ, বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদজি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি, কৃষিমন্ত্রী ডঃ মহম্মদ আব্দুর রেজ্জাকজি, ম্যাডাম শেখ রেহানাজি, অন্য গণ্যমান্য অতিথিগণ, সোনার বাংলাদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের এই ভালবাসা আমার জীবনের অমূল্য মুহূর্তগুলির অন্যতম। আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের উন্নয়ন যাত্রার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আপনারা আমাকেও সামিল করেছেন। আজ বাংলাদেশের জাতীয় দিবস এবং স্বাধীনতার … Read more

“কাটা তারের বেড়া”

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   বৃহস্পতিবার ২৫সে মার্চ, সিঁথি অনুরননের নাট্যৎসব ২০২১, মঞ্চস্ত হল সিঁথি অনুরননের নাটক “কাটা তারের বেড়া” স্থান : মিনার্ভা থিয়েটারে। নাটকটির মূল রচনা : শান্তনু মজুমদার, পরিমার্জন ও নির্দেশনা : চন্দন মুখার্জী। মঞ্চ : গদাই। আলোকপাত : মদনগোপাল সাহা। সাজসজ্জা : ইব্রাহিম। শব্দ প্রক্ষেপন : আশীষ ঘোষ। কলাকুশলীগন : ডঃ সমনাথ সাহা, … Read more

ভালো থাকার উপায়

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    বেশিরভাগ মানুষ যখন পুষ্টির কথা ভাবেন, তখন শুধু স্বাস্থ্যকর খাবারই প্রাধান্য পায়। পুষ্টিকর খাবার শারীরিক বৃদ্ধির জন্য অবশ্যই অপরিহার্য, কিন্তু আপনার আত্মার ক্ষুধা মেটাতে কি যথেষ্ট? সত্যিকার স্বাস্থ্যের অর্থ শারীরিক অবস্থার চেয়েও বেশি কিছু। এর সঙ্গে মানসিক, আত্মিক, সংবেদনশীল ও আধ্যাত্মিক অবস্থাও অন্তর্ভুক্ত। এটি স্বাস্থ্য এবং সুখের সামগ্রিক প্রাণবন্ত অবস্থা তৈরি করতে … Read more

স্মৃতিসৌধে মোদির শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, বাংলাদেশঃ সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) দুপুরের দিকে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ভারতের প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তিনি … Read more

জন্মদিনে কফিনবন্দি হয়ে দেবকুমার বাড়ি ফিরলেন !

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ   দেবকুমার ভট্টাচার্য্য ১৬ বছর আগে ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। মছলন্দপুরের বেলেডাঙার তুলসীর বাগানের বাসিন্দা। সম্প্রতি পাঠানো হয় ট্রেনিং করতে রাজস্থানের পাঠানকোট। ওখান থেকে ফিরছিলেন নয়জন জওয়ান। গাড়ির স্পিড বেশি থাকায় গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা বিস্ফোরক ফেটে গিয়ে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান তিন জওয়ান। ৬ জন … Read more

‘ প্রার্থনা ‘

‘  প্রার্থনা ‘  সীমা সিকদার। হৃদমাঝারে জ্বলছে আগুন নিভাই তাকে কিসে? দেশজুড়ে যে ভাঙার খেলা মরছি তারই বিষে। মানুষ বুঝি নেই একজন যাদের হাতে চাবি, দেশটাকে যে করে ছারখার খাচ্ছে জলে খাবি। বুদ্ধিবেচির বুদ্ধি যত বেচেকিনে সব শেষ, মোমবাতির ঐ কিরণটুকুর নেইকো বাকি লেশ। হারিয়ে গেছে শিষ্টাচার আর ছড়িয়ে ভ্রষ্টাচার, দেশ শুধু নয় খেলাঘরের তোদের … Read more

১৩০টি মোষ সহ ১৭ জন পাচারকারীকে গ্রেপ্তার

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    পুরাতন মালদা থানার পুলিশ এবং বিএসএফের ৪৪ নম্বর ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে ১৩০টি মোষ সহ ১৭ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বড়কাদেরপুর এলাকার বাইপাস সড়কে। উদ্ধার হওয়া মোষগুলিকে আপাতত পুরাতন মালদার মুচিয়া বিএসএফ ক্যাম্পের ফাঁকা জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে। ধৃত … Read more