পুরাতন অশান্তি সংক্রান্ত জেরে চপার দিয়ে আঘাত করে খুনের চেষ্টা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   পুরাতন অশান্তি সংক্রান্ত জেরে চপার দিয়ে আঘাত করে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত বাবুয়াতালাও অঞ্চলে।

রবিবার সকালে মহঃ জলিল(৬২) নামের এক ব্যাক্তি বাজার হাটের জন্যে ঘর থেকে বের হলে পথের মধ্যে পাঁচ দুষ্কৃতি চপার দিয়ে ওই ব্যাক্তিকে আঘাত করে খুনের চেষ্টা করে ৷ ঘটনার স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতিরা পালিয়ে যায়।

এরপর ওই ব্যাক্তির ছেলে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বৃদ্ধকে হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসে। পাশাপাশি আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়।