বিকানের দুর্ঘটনায় প্রাণ হারালেন আসানসোলের যুবক !

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   বিকানের দুর্ঘটনায় প্রাণ হারালেন আসানসোলের যুবক তথা রেলকর্মী অজিত প্রসাদ। কিন্তু তার কোন খবর এখনো এসে পৌছোয়নি আসানসোলের রাধানগর রোডের বাড়িতে। পরিবারের দাবী ঐ ট্রেনেই ছিলেন অজিত।

কাল রাত থেকে তার মোবাইল বন্ধ। দুর্ঘটনার খবর পেয়ে তার দুই আত্মীয় পাড়ি দিয়েছেন ময়নাগুড়ির উদ্দেশ্যে। কিন্তু এখনো তারা পৌঁছাননি। না পৌছানো পর্যন্ত সঠিক কোন খবর তারা পাচ্ছেন না। সকলের চোখেমুখে উদ্বেগের ছাপ।