Ankita Lokhande: কাজের সুযোগ আসবে শারীরিক সম্পর্ক করলেই, এই রকম ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন অঙ্কিতা

Published By: Khabar India Online | Published On:

অত্যন্ত জনপ্রিয় ছিলেন এক সময় হিন্দি টেলিভিশনের অর্চনা নামে। সেই ছোটপর্দার দৌলতে খ্যাতির চূড়ায় ছিলেন তিনি। আবার কাজ করেছেন একটি ছবিতে।

এখন আর কোনো সিনেমা অথবা সিরিয়ালে দেখা যায় না। কিন্তু কোনো না কোনো কারণে প্রায় সবসময়ই চর্চায় আসেন। এই সব কথা বলা হচ্ছে অঙ্কিতা লোখান্ড (Ankita Lokhande) কে নিয়ে। প্রায় মাস খানেক আগেও বিগ বসের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন।

এবার তিনি নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করে আবার নজর কেড়ে নিয়েছেন অঙ্কিতা।
বলিউড ইন্ডাস্ট্রিতে যে কাস্টিং কাউচ আছে, তার প্রমাণ পাওয়া গিয়েছে অনেকবার। এ বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেতা ও অভিনেত্রীরাই। এবার এই তালিকায় এলো অঙ্কিতার নাম। মাত্র ১৯ বছর বয়সেই নাকি ইন্ডাস্ট্রিতে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিলো তাঁকে। সেই ঘটনা এখনও ভুলতে পারেননি অঙ্কিতা। আজও সেই ঘটনা মনে পড়লে শিউড়ে ওঠেন।

এক সাক্ষাৎকারে অঙ্কিতা জানিয়েছেন, তাঁর যখন মাত্র ১৯ বছর বয়স, তখন থেকেই অভিনয় জগতে পা রাখার চেষ্টায় ছিলেন। নানান জায়গায় কাজের খোঁজে অডিশন দিতে দিতে এক দক্ষিণী ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা। সেখানে পাশও করেন।

তারপর তাঁকে ফোন করে ডেকে পাঠানো হয়। স্বাভাবিক ভাবেই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল, কন্ট্র্যাক্টে সাইন করতে। গিয়েওছিলেন অঙ্কিতা। সেখানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল।

অঙ্কিতা আরও বলেন, সেখানে যাওয়ার পর তাঁকে আলাদা একটি ঘরে ডেকে নিয়ে যান প্রযোজক। অভিনেত্রীকে তিনি বলেছিলেন, তাঁর সাথে শারীরিক সম্পর্ক করলে কাজ পাওয়া যাবে। সেখানে আর এক মুহূর্তও সময় নষ্ট করেননি।

দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসেন অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। নায়ক সুশান্ত সিং রাজপুতের সাথে বাস্তবেও সম্পর্কে জড়ান। এর পরের ঘটনা সকলের জানা আছে। এখন ভিকি জৈনকে বিয়ে করেছেন অঙ্কিতা লোখান্ডে।