তৃণমূলের ফেস্টুন চুরি করার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    দুর্গাপুর ১৭ নম্বর ওয়ার্ডের উত্তর পল্লী এলাকায় তৃণমূলের ফেস্টুন চুরি করার অভিযোগ এবং ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে তৃণমূলের ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূলের পক্ষ থেকে দুর্গাপুর পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।