Alia Bhatt: কতদিন বাকি আলিয়ার কোলে সন্তান আসতে, ফাঁস হলো দিন

Published By: Khabar India Online | Published On:

এখন আলিয়া ভাট (Alia Bhatt) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের তিন মাসের মাথায় ইন্সটাগ্রামে তাঁর আল্ট্রাসোনোগ্রাফির ছবি শেয়ার করে জানিয়েছিলেন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা।

সম্প্রতি আলিয়াকে দেখা গেছে ‘ব্রহ্মাস্ত্র’-এর গানের লঞ্চ ইভেন্টে। ইভেন্টে ব্রাউন রঙের র‌্যাপ ড্রেস পরে উপস্থিত হয়েছিলেন আলিয়া। তাঁর বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। আলিয়ার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, আলিয়া চার মাসের অন্তঃসত্ত্বা। অনেকেই বিশ্বাস করছেন না।

 আলিয়ার বেবিবাম্প পাঁচ মাসের মতোই দেখাচ্ছে। আলিয়া বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। ফলে দ্রুত তাঁর ও রণবীর কাপুর (Ranbir Kapoor)এর বিয়ে হয়। আলিয়া ও রণবীরের ইচ্ছা ছিল ‘ব্রহ্মাস্ত্র’-এর রিলিজের পর বিয়ে হোক।

আলিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ফলে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরিবারের তরফে। জানা গিয়েছে, আলিয়া বলেছিলেন, তিনি রণবীরকে তাঁর স্বামী মেনে নিয়েছেন। আনুষ্ঠানিক বিয়ের প্রয়োজন নেই। কিন্তু ভাট ও কাপুর পরিবারের তরফে আলিয়ার ওই যুক্তি মানতে নারাজ ছিলেন সকলে।

চলতি বছরের ডিসেম্বর মাসে রয়েছে আলিয়ার ডেলিভারি ডেট। প্রথমবার বাবা হতে চলেছেন রণবীর। ফলে যথেষ্ট খুশি তিনি। ‘শমশেরা’-র প্রোমোশনে রণবীর নিজের খুশি ব্যক্ত করেছেন। অন্যদিকে নীতু কাপুর (Neetu Kapoor)ও যথেষ্ট আদর যত্ন করছেন।