এই লুকে পুরুষ ভক্তদের ঘুম কাড়লেন অভিনেত্রী পায়েল

Published By: Khabar India Online | Published On:

এই লুকে পুরুষ ভক্তদের ঘুম কাড়লেন অভিনেত্রী পায়েল। 

টলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেত্রীদের আলোচনা হলে পায়েল সরকারের (Paayel Sarkar) নাম উঠে আসবে অবধারিত ভাবে। এক সময় তিনি ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে রাজত্ব করেছেন। স্ক্রিন শেয়ার করেছেন প্রথম সারির প্রায় সকল অভিনেতাদের সাথে।

কিন্তু সময়ের সাথে সাথে এখন ছবির সংখ্যা কমিয়েছেন পায়েল। তিনি এখন বেছে বেছেই সিনেমা করেন।

আগে মূলধারার বাণিজ্যিক ছবিতে পায়েলের দাপট ছিল খুব বেশি। দেব, জিৎ, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং আবির চট্টোপাধ্যায়দের সাথে জুটি বেঁধে পরপর ছবি উপহার দিয়েছেন। এখনও সেগুলি সিনেপ্রেমীদের পছন্দের সিনেমার তালিকায় রয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও তেমন সক্রিয় থাকেন না।

সম্প্রতি পায়েলের একটি ফটোশুটের ছবি ভাইরাল হয়েছে। অফ শোল্ডার ক্রপ টপের সাথে নীল চেক শর্ট স্কার্ট ও একই রঙের ব্লেজার পড়েছেন। সাথে নিয়েছে গ্ল্যাম মেকআপ, তাতে আরও মোহময়ী দেখাচ্ছে। দু রকম পোজে দুটি ছবি তুলেছেন। এরমধ্যে হাজার পেরিয়ে গিয়েছে লাইকের অঙ্ক। নেটিজেনরা প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন পায়েলকে।

প্রসঙ্গত, এক সময় রাজ চক্রবর্তীর সাথে পায়েলের সম্পর্ক নিয়ে গুঞ্জন হয়েছিলো। টেকেনি সেই সম্পর্ক। রাজের পরিচালনায় আবার বহু ছবিতে কাজ করেছেন পায়েল। চর্চিত হল, ‘বোঝে না সে বোঝে না’ তেও আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছিল।

শোনা যায়, ঘনিষ্ঠ মহলে পায়েল নাকি বলেছিলেন, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি তাঁদের দুজনের আলাদা। প্রেমটা এমনিতেও টিকত না। এর পরেও পায়েলের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিলো। টেকেনি কোনোটাই। এখন ৪০ পেরিয়েও অবিবাহিত আছেন অভিনেত্রী পায়েল সরকার।

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar)