Monami Ghosh: ‘টাপা টিনি’র গানে নাচলেন অভিনেত্রী মনামী ঘোষ, এবার শাড়ি পরেই, ভিডিও দেখুন

Published By: Khabar India Online | Published On:

মনামী ঘোষ, এই মুহূর্তে তিনি নেটমাধ্যমের ট্রেন্ডসেটার। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও একাধিক কাজ করেছেন।

তিনি প্রায়ই কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনয়ের পাশাপাশি তার ভালবাসার জায়গা নাচ। ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেলও রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামের পাতায়। সম্প্রতি তেমনই একটি ভিডিওর সূত্র ধরে চর্চায়।

 সম্প্রতি অভিনেত্রীকে পাটের শাড়িতে দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায়। এই পোশাকের সাথে মানানসই অক্সিডাইজের গয়নাও পড়তে দেখা গিয়েছে তাকে। কয়েকদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’। সেখানেই এমন অভিনব সাজে দেখা মিলেছে তার।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

স্টার জলসার পর্দায় এই জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চে পাটের শাড়ি পরেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত নিজের অভিনীত ছবি ‘বেলাশুরু’র ‘টাপা টিনি’র তালে দেখা মিলেছে মনামীর। সম্প্রতি তার সেই ডান্স পারফর্ম্যান্সেরই কিছুটা অংশ নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই, যা এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়। আপাতত নিজের এই নাচের ভিডিও ও ভিন্ন লুকের কারণে চর্চায় অভিনেত্রী।

নিজের এই সাজের জন্য নেটদুনিয়ায় একাংশের মাঝে কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী। পাটের পোশাক দিয়ে নিজের লুক সেট করেছিলেন অভিনেত্রী, আর সেই কারণেই নানা কথা শুনতে হয়েছে। এই সমস্ত বিষয়ে একেবারেই পাত্তা দিতে নারাজ মনামী ঘোষ। কারণ এমন ঘটনা তার কাছে নতুন কিছু নয়। এর আগেও একাধিক এমন ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)