এক পাকিস্তানি যুবতী ‘হাম্মা হাম্মা’ গানে ব্যাপক নাচ করলেন, ইন্টারনেটে ভাইরাল ভিডিও

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়া বিনোদন জগতের এখন প্রধান। ৮ থেকে ৮০ সকলের হাতে মোবাইল ফোন চলে আসায় এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অত্যন্ত সহজলভ্য।

গোটা বিশ্বে জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। বর্তমানে ট্রেন্ড হয়েছে কোনো কিছু ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেওয়া।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা ছবি পোস্ট করলে তা নেটিজেনরা লাইক এবং কমেন্ট করেন। ফলে ওই পোস্ট ভাইরাল হতে পারে।

বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। কোনো কোনো ভিডিওতে থাকে কারুর নাচ, গান তো কোনো ভিডিওতে থাকে অবাক করা কিছু মুহূর্ত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা অবাক করে দিয়েছে গোটা ইন্টারনেট দুনিয়াকে।

অসাধারণ স্টাইলে নাচ দিয়ে সবার নজর কেড়েছিলেন পাকিস্তানি তরুণী আয়েশা। আয়েশা বলিউডের গান ‘মেরা দিল ইয়ে পুকারে’-তে তার দুর্দান্ত নাচের পারফরম্যান্স দিয়ে সবাইকে পাগল করে তুলেছিল। এবার বলিউড সিনেমার গানে নাচ করে জনপ্রিয়তা পেলেন আরেক পাকিস্তানি যুবতী।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই পাকিস্তানি যুবতী তার ঘরের মধ্যেই বলিউড গান ‘হাম্মা হাম্মা’ তে ব্যাপক কায়দায় নাচ করছেন। যুবতীর পরনে রয়েছে একটি সাদা শার্ট ও নীল জিন্স।

গানের তালে ওই যুবতীর নাচের কায়দা ও লিরিক্সের সাথে সাথে তার অসামান্য সুন্দর এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের। এই ভিডিও ইউটিউবে আসতেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।