নতুন এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা কি হতে চলেছে? Trump Letter to Tarique Rahman ঘিরে এখন তুমুল আলোচনা রাজনৈতিক মহলে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও সফলতা কামনা করেন তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, আস্থা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের যৌথ স্বার্থের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ওই বার্তায়। সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।
এছাড়া প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার ইঙ্গিতও পাওয়া গেছে চিঠিতে। নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকারের প্রসঙ্গ উল্লেখ করা হয়।
চিঠিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও দৃঢ় করার প্রত্যাশা জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন ট্রাম্প।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তা ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

