জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের, প্রতীমা বিসর্জন করতে গিয়ে

Published By: Khabar India Online | Published On:

খায়রুল আনাম, বোলপুরঃ   সরস্বতী প্রতীমা বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে ইলামবাজারে অজয় নদে। প্রসেনজিৎ কর্মকার নামে মৃত ওই যুবকের বাড়ি ইলামবাজারে।

এদিন অনেকের সাথে প্রসেনজিৎও গিয়েছিলো অজয় নদে সরস্বতী প্রতিমা বিসর্জন দিতে। তখনই সে নদের জলে তলিয়ে যায়। তার বন্ধুরা জলে নেমে সন্ধান করলেও, তার সন্ধান মেলেনি। পরে ইলামবাজার থানার পুলিশ ঘণ্টাখানেক অনুসন্ধানের পরে প্রসেনজিতের মৃতদেহ উদ্ধার করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বোলপুর মহকুমা হাসপাতালে।