Skip to content
Khabar India Online
Khabar India Online
  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা
  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা

ট্রাম্প টুইটারে ফিরছেন না, নিষেধাজ্ঞা তুলে নিলেন এলন মাস্ক

Published By: Khabar India Online | Published On: November 20, 2022 2:29 PM

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন টুইটারের নতুন মালিক এলন মাস্ক। রবিবার সকালেই তিনি টুইট করে জানান, জনমতের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হল। কিছুক্ষণ পরই দেখা যায়, টুইটারে ডোনাল্ড ট্রাম্পের অ্য়াকাউন্ট পুনরায় দেখা যাচ্ছে।

 দুই বছর নির্বাসিত থাকার পর আর টুইটারে ফিরতে চান না ট্রাম্প। শনিবারই টুইটারে একটি ‘অপিনিয়ন পোল’ তৈরি করেন এলন মাস্ক। সেখানে তিনি প্রশ্ন রেখেছিলেন, টুইটারে কি ডোনাল্ড ট্রাম্পকে ফিরিয়ে আনা উচিত?  এই সমীক্ষায় দেখা যায়, ৫১.৮ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে মত দেন।

অ্যাকাউন্ট চালু হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জানান, টুইটারে ফেরার আর কোনও আগ্রহ নেই। তিনি বলেন, ফেরার কোনও কারণ দেখছি না আমি।

ট্রাম্প জানিয়েছেন, তার নিজের নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ ব্যবহার করবেন। ট্রাম্পের দাবি, টুইটারের তুলনায় অনেক বেশি সুবিধা রয়েছে ট্রুথ সোশ্যালে।

সম্প্রতিই ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন। এলন মাস্ক টুইটারের মালিকানা অধিগ্রহণের পরই ট্রাম্প তার প্রশংসা করেছিলেন ও বলেছিলেন, তিনি সবসময়ই এলন মাস্ককে পছন্দ করতেন। একইসঙ্গে তিনি জানান, টুইটারে বট, ভুয়ো অ্যাকাউন্টের মতো একাধিক সমস্যা রয়েছে।

সূত্রঃ এএফপি, ছবিঃ সংগৃহীত।

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to share on Threads (Opens in new window) Threads
  • Click to share on Telegram (Opens in new window) Telegram
  • Click to share on X (Opens in new window) X
  • ইয়েমেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মিনিবাস-ট্রাক সংঘর্ষে ১৬ জন নিহত
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, ইসরায়েল ও লেবানন ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • সমাজ, সিনেমা ও সোশ্যাল মিডিয়া নিয়ে খোলামেলা স্বস্তিকা মুখার্জি
  • সুপারস্টার হয়েও সাধারণ জীবন! অনিল কাপুরের স্বীকারোক্তি ভাইরাল
  • বিহানকে ঘিরে নতুন জীবন, স্ত্রীকে নিয়ে গর্বে ভিকি

খবরইন্ডিয়াঅনলাইন একটি বিশ্বস্ত বাংলা সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে দ্রুত ও নির্ভুল আপডেট আমরা পৌঁছে দিই পাঠকদের কাছে। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের অঙ্গীকার।

Categories

কলকাতাখেলাআন্তর্জাতিকবিনোদন

Quakes Links

About UsContact UsPrivacy Policy

Follow Us

© khabarindiaonline.in • All rights reserved | Developed By eht

  • প্রথম পাতা
  • কলকাতা
  • জেলা
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
    • ওয়েব সিরিজ
  • খেলা
  • টেক ইনফো
  • ব্যবসা-বাণিজ্য
  • সাহিত্য
  • লাইফস্টাইল
    • রেসিপি
    • রাশিবিদ্যা