সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ শুধু ফোয়ারা মোড় নয় ৩১ শে ডিসেম্বর বর্ষবরণ উৎসবে জমজমাট ভিড় ইংলিশ বাজারের ভবানী মোরেও। তৃণমূল নেতা দুলাল সরকার এর উদ্যোগে 25 শে ডিসেম্বর থেকে সাত দিনব্যাপী ক্রিস্টমাস কার্নিভাল ও বর্ষবরণ উৎসবে মানুষের এই অনুষ্ঠান দেখার উচ্ছাস চোখে পড়লো গত বারের থেকেও বেশি। তৃণমূল নেতা দুলাল সরকার অনুষ্ঠানের প্রথম থেকে শেষ অব্দি এই সাত দিনব্যাপী নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং লক্ষণীয় বিষয় হলো আশেপাশের কোন অসুস্থ মানুষের এই সাউন্ড সিস্টেমের জন্য অসুবিধে হলে তার ব্যবস্থা নেওয়ার কথাও তিনি প্রথম দিন থেকে বলে আসছেন। উন্মুক্ত মঞ্চ থেকে নিজে মুখে একটি ফোন নম্বরও ঘোষণা করেন দুলাল বাবু।
কারোর কোনো রকম অসুবিধা হলে তৎক্ষণাৎ সেই নম্বরে যোগাযোগ করার কথা বলেন তিনি। রাত্রি বারোটা বাজলে দলীয় পতাকা উত্তোলন করে এবং মঞ্চে কেক কেটে নতুন বছরের শুভেচ্ছা জানান আপামর মালদা বাসিকে। ইতিমধ্যেই সারা বছর ধরে দলীয় কার্যালয়ে গরীব ও দুঃস্থ মানুষদের খাওয়ানো মন কেড়েছে মালদাবাসির। এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বিজেপি ও এবিভিপি ছেড়ে দুলাল সরকার এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অনন্ত চক্রবর্তী ও অঙ্কন চক্রবর্তী। মঞ্চ থেকে করোনা সংক্রমণ নিয়ে মানুষকে সচেতন করার বার্তাও দেন দুলাল বাবু। তবে ঊর্ধ্বমুখী করোনা র কথা মাথায় রেখে ১ লা জানুয়ারি রাত্রি ১০ টা র মধ্যে অনুষ্ঠান শেষ করে দেবেন বলে জানান তিনি।

