কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য

Published By: Khabar India Online | Published On:

দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ৮০ কোটি ৮৫ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে বর্তমানে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার মোট আক্রান্তের ১ শতাংশের নীচে, বর্তমানে এই হার ০.৯৫ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বনিম্ন

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ১৮১, যা ১৮৩ দিনে সর্বনিম্ন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২৫৬

দেশে এখনও পর্যন্ত মোট সুস্থতার হার ৯৭.৭২ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪৩ হাজার ৯৩৮ জন; এর ফলে, মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ১০৫

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.০৭ শতাংশ, যা গত ৮৭ দিন ৩ শতাংশের নীচে

দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৫৭ শতাংশ, যা গত ২১ দিন ৩ শতাংশের নীচে

দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫৫ কোটি ৩৬ লক্ষ। সূত্রঃ পিআইবি।