USA: পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায়

Published By: Khabar India Online | Published On:

বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল শহরে। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার ওই ঘটনা ঘটে।

লুইসভিল মহানগর পুলিশ জানায়, এক বন্দুকধারী ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘটনাস্থল ইস্ট মেইনের বাসিন্দারের ঘর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাইরে বার হতে মানা করা হয়েছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসির ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘লুইসভিল শহরের ঘটনায় আক্রান্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন সবাই।’

সিএনএন জানায়, ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিপুল পুলিশ দেখা গেছে। তারা অঞ্চল ঘিরে রেখেছে।

যুক্তরাষ্ট্রের বন্দুক সমস্যা সম্প্রতি নতুন করে মাথাচাড়া দিয়েছে। এজন্য বন্দুক আইন কড়াকড়ির দাবি জোরদার হচ্ছে। রাজনীতিবিদদের বিভক্তির কারণে সম্ভব হচ্ছে না।

সূত্রঃ সিএনএন।