টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বাংলায় ২১ শে বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফায় রাজ্যের ভােট সম্পন্ন হয়ে গেছে। পশ্চিম বর্ধমানে সপ্তম দফার ভােটে এ রাজ্যের হাইভােল্টেজ কেন্দ্র আসানসোলেও ভােট রয়েছে। আর এই পরিস্থিতিতে শনিবার সকালে আসানসোল মহিশিলা কলোনির সানভিউ পার্ক থেকে সাদা পুকুর পর্যন্ত ডোর টু ডোর প্রচার করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা সংযুক্তা প্রার্থী প্রশান্ত ঘোষ।
আসানসোল দক্ষিণ বিধানসভা মহিসিলা কলোনির বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচার সারলেন আসানসোল দক্ষিণ বিধানসভা বামপন্থী প্রার্থী প্রশান্ত ঘোষ।
নির্বাচনী প্রচারে বামপন্থী কর্মী সমর্থকদের ঢল নেমেছিল চোখে পড়ার মতো। এদিন প্রশান্ত ঘোষ বলেন, আমার ব্যক্তিগত প্রতিপক্ষ কেউ নেই, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সেটা নিয়ে আমি চিন্তিত না। আমরা বামপন্থীরা মানুষের সাথে ছিলাম আছি ও থাকবো। জেতার ব্যাপারে আশাবাদী প্রশান্ত ঘোষ বলেন, আমরা জিতলে নারীদের সুরক্ষা, বেকারত্ব দূরীকরণ ও কল কারখানা খোলা হবে লক্ষ্য।

